মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঈদুল আজহা ২৮ মে ঈদ উপলক্ষে আগামী ২৩ ও ২৪ মে খোলা থাকবে ব্যাংক মুশফিকের রেকর্ড সেঞ্চুরি ২০২৬-২৭ অর্থবছরে ৩ লাখ কোটি টাকার এডিপি, শিক্ষা-স্বাস্থ্যে বড় বরাদ্দ ইরান যুদ্ধে বৈশ্বিক কোম্পানিগুলোর ক্ষতি ন্যূনতম ২৫ বিলিয়ন ডলার, বাড়ছে প্রতিদিনই কমিটি গঠন নিয়ে শ্রমিকদের দ্বন্দ্ব: রাজশাহী থেকে সব রুটে বাস বন্ধ র‍্যাব থাকা না থাকা ও নতুন এলিট ফোর্স নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী হোসেনপুরে ‘পার্টনার কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠিত কৃষি, পুষ্টি ও উদ্যোক্তা উন্নয়নে করণীয় নিয়ে আলোচনা ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে তাড়াইলে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত কিশোরগঞ্জে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬” শুরু ১৯ মে

নিকলীতে হাটু পানি ভেংঙ্গে স্কুলে যেতে হয় শিশু শিক্ষার্থীর

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৪ জুন, ২০১৯
  • ৬০৬ বার পড়া হয়েছে

নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা :
অনেকেই শিক্ষার্থী জানে না সাঁতার। হাটু সমান পানি ভেঙে স্কুলে যেতে হয় কোমলমতি শিক্ষার্থীর। তাই অনেক শিক্ষার্থী অভিভাবকরা নিষেধ করেছেন স্কুলে যেতে। কিশোরগঞ্জের নিকলী উপজেলার পশ্চিম নিকলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রবেশ সড়কটি ধসে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।
জানা যায়, নিকলী উপজেলা সদরের পশ্চিম নিকলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াতের একটি মাত্র সড়ক। উপজেলা পরিষদ হতে পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্র হয়ে বিদ্যালয়টির পাশ দিয়ে নিকলী পুরান বাজার ও থানার সঙ্গে সংযুক্ত এই সড়ক। ২০১৬ সালে এলজিইডি-হিলিপ প্রকল্পের অধীন পরীামূলক এই সড়কটি ব্লক পদ্ধতিতে নির্মাণ শুরু করে। প্রথম থেকেই সড়কটির বিভিন্ন স্থানে ধসতে শুরু করলেও মেরামতের কোনো উদ্যোগ নেয়নি হিলিপ। ভাঙা সড়ক দিয়েই যাতায়াত করে এলাকাবাসী ও পশ্চিম গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ শতাধিক শিশুসহ স্কুল, কলেজের সহস্রাধিক শিক্ষার্থী।

গত ঈদুল ফিতরের একদিন আগে টানা ও ভারি বৃষ্টিতে সড়কটির কয়েক জায়গায় ধসে যায়। দুপাশে পুকুর হওয়ায় বিদ্যালয়টিতে প্রবেশ অংশটি পানিতে তলিয়ে যায়। এর পর থেকে অতিবৃষ্টির কারনে সড়কটিতে পানি জমে থাকে। মাইজহাটি গ্রামের স্বাধীন মিয়া বলেন, আমার ছোট ছেলেটি শিশু শ্রেণিতে পড়ে। সাঁতার জানে না। পানিতে ডুবা ও পিচ্ছিল পথ দিয়ে যাতায়াত বড়দের জন্যই সমস্যা। দুর্ঘটনার ভয়ে স্কুলে যেতে নিষেধ করেছি। এমন অভিযোগ অনেক অভিভাবকের। বিদ্যালয়টির প্রধান শিক আইয়ুব আলী জানান, আমাদের প্রায় দুইশ’ ছাত্র-ছাত্রী। পারাপারের সময় শিক্ষাকরা দাঁড়িয়ে থাকি। যে কোন সময় দুর্ঘটনা ঘটতেই পারে। তিনি আরও জানান, উপজেলা শিক্ষা অফিসারকে বিষয়টি জানানো হয়েছে। নিকলী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) ইসলাম উদ্দিন বলেন, আমি বিষয়টি শুনেছি। রাস্তার বিষয়ে আমাদের করার কিছু নেই। সংশিষ্ট দপ্তরকে সড়কটি মেরামতের কথা জানাবো। নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা আক্তার বলেন, বিষয়টি আমার জানা নেয়। সরজমিন দেখে দ্রত ব্যবস্থা নেয়া হবে।নিকলী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কারার শাহরিয়া আহম্মেদ তুলিপ বলেন, বিষয়টি নিকলী-বাজিতপুরের সংসদ সদস্য মোঃ আফজাল হোসেন জানার পর আমাকে দায়িত্ব দিয়েছে সরজমিনে দেখে ব্যবস্থা নেওয়ার জন্য। আমি তার নির্দেশ মতো বিদ্যালয়ের পানি নিঃস্কাসনের পাইপটি বন্ধ থাকায় এটি মেরামত করে এবং বালুর বস্তা ফেলিয়ে প্রাথমিক ভাবে ছাত্র-ছাত্রীদের যাতায়াতের ব্যবস্থা করছি। আশা করছি দুই দিনের মধ্যে সমস্যার সমাধান হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com