মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার ট্রাফিক মামলার জরিমানা পরিশোধ নিয়েও ভুয়া বার্তা, সতর্ক করল পুলিশ জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসীরা রাস্তা কেটে ত্রিমুখী হামলা চালায় যৌথ বাহিনীর ক্যাম্পে বিএনপি সরকারের ১০০ দিনে ৬০ সিদ্ধান্তের ৬২ শতাংশ বাস্তবায়নের দাবি ঈদকে সামনে রেখে তাড়াইলে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ ঈদের আগে তাড়াইলে মসলার দামে ঝাঁঝ, নিত্যপণ্যের বাজারেও আগুন রামিসাকে ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র

কিশোরগঞ্জে ভাঙারি দোকান থেকে মর্টারশেল উদ্ধার

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১৮৪ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে ভাঙারি দোকান থেকে মর্টারশেল উদ্ধার

কি‌শোরগঞ্জ সদর উপজেলার একরামপুর সিএনজি স্ট্যান্ড এলাকায় একটি ভাঙারি দোকান থে‌কে পরিত্যক্ত মর্টারশেল উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ।

মঙ্গলবার (১৮ মার্চ) দিনগত রাত ১২টায় টুটুল এন্টারপ্রাইজ নামের একটি ভাঙারি দোকান থেকে মর্টারশেলটি উদ্ধার করা হয়।

ভাঙারি দোকানের কর্মচারী মাসুম মিয়া জানান, তিনি দোকানে প্রতিদিনের মতো মালামাল বাছাই করে ভেঙে গোছানোর সময় মর্টারশেলটি দেখতে পান। এরপর তিনি মর্টারশেলটি দোকান মালিক টুটুল মিয়াকে দেখান। পরে দোকান মালিক জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দেন।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মনতোষ বিশ্বাস জানান, জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মর্টারশেলটি শনাক্ত করে এবং সেনাবাহিনীকে বিষয়টি জানায়। পরে সেনাবাহিনী মর্টারশেলটি উদ্ধার করে বালতির ভেতর বালু চাপা দিয়ে রাখে। মর্টারশেলটি নিরাপদ স্থানে নিয়ে নিষ্ক্রিয় করা হবে। বুধবার সকালে ঢাকা থেকে বোম ডিসপোজাল টিম পৌঁছে এটি নিষ্ক্রিয় করবে।

তিনি আরও জানান, বোম ডিসপোজাল টিম ঘটনাস্থলে না পৌঁছা পর্যন্ত নিরাপত্তার জন্য সেনাবাহিনী দোকানটিকে তালাবদ্ধ করে রেখেছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com