মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঈদুল আজহা ২৮ মে ঈদ উপলক্ষে আগামী ২৩ ও ২৪ মে খোলা থাকবে ব্যাংক মুশফিকের রেকর্ড সেঞ্চুরি ২০২৬-২৭ অর্থবছরে ৩ লাখ কোটি টাকার এডিপি, শিক্ষা-স্বাস্থ্যে বড় বরাদ্দ ইরান যুদ্ধে বৈশ্বিক কোম্পানিগুলোর ক্ষতি ন্যূনতম ২৫ বিলিয়ন ডলার, বাড়ছে প্রতিদিনই কমিটি গঠন নিয়ে শ্রমিকদের দ্বন্দ্ব: রাজশাহী থেকে সব রুটে বাস বন্ধ র‍্যাব থাকা না থাকা ও নতুন এলিট ফোর্স নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী হোসেনপুরে ‘পার্টনার কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠিত কৃষি, পুষ্টি ও উদ্যোক্তা উন্নয়নে করণীয় নিয়ে আলোচনা ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে তাড়াইলে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত কিশোরগঞ্জে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬” শুরু ১৯ মে

নির্মাণের ৪৫ মাস পর চালু হলেও জনবল সংকটে পুরোপুরি চালু হয়নি নিকলী আবহাওয়া পর্যবেক্ষণাগার

দিলীপ কুমার সাহা, নিকলি, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ জুন, ২০১৯
  • ৭১৬ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের নিকলী উপজেলা আবহাওয়া পর্যবেক্ষণাগারের নির্মাণকাজ শেষ হয়েছে ২০১৪ সালের ৩০ জুন। কিন্ত নির্মাণ কাজ শেষ হওয়ার ২৯ মাস পর গত ২০১৭ সালের ১৭ মে চালু করলেও জনবল সংকটের কারণে এখনো পুরোপুরি চালু হয়নি।

 

নিকলী আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে , ২০১০-১১ অর্থ বছরে আবহাওয়া অধিদপ্তর দুর্য়োগ মোকাবিলায় সরকারিভাবে দুই একর জমির উপর নিকলী আবহাওয়া পর্যবেক্ষণাগার নির্মানের কাজ শুরু করে। এর মধ্যে প্রায় ২ কোটি ৬২ লাখ টাকা ব্যয়ে ২০১৩-১৪ অর্থবছরের ৩০ জুন নিকলীর পর্যবেক্ষণাগারটির নির্মান কাজ শেষ হয়। একই দিন ঠিকাদারের কাছ থেকে প্রকল্প পরিচালক শামীম হাসান ভূইয়া আবহাওয়া অফিসটি বুঝে নেন। এর পর উনত্রিশ মাস পেরিয়ে গেলেও জনবল সংকটের কারণে প্রায় তিন কোটি টাকার যন্ত্রপাতি স্থাপন করেও চালু করা যায়নি।দীর্ঘ দিন অপেক্ষার পর গত ২০১৭ সালের ১৭ মে চালু করলেও জনবল সংকটের কারণে পুরোপুরি চালু হয়নি।

 


নিকলী আবহাওয়া অফিস পরিচালনার জন্য পদ রয়েছে ৮টি। কিন্তু এখানে সিনিয়র অবজারভার পদে রয়েছেন ১ জন, টেলি প্রিন্টার সুপার পদে ১ জন ও নিরাপত্তা কর্মী পদে রয়েছেন ১জন। বাকী ৫ টি গুরুত্বপূর্ণ পদগুলো এখনো খালি রয়েছে। এছাড়াও নেই কেয়ারটেকার, নেই গেইটমেন। গত বুধবার (১৯ জুন ) সরেজমিনে নিকলী আবহাওয়া অফিসে গিয়ে দেখা যায়, নিকলী উপজেলা সদরের ৫ কিলোমিটার এলাকা জুড়ে বেড়িবাঁধ। বেড়িবাঁধের পাড়েই নিকলী উপজেলা অফিস। উপজেলা অফিসের পাশেই ২ একর জায়গা জুড়ে নিকলী আবহাওয়া অফিস। নিকলী আবহাওয়া অফিসের ভিতরে প্রবেশ করলেই চোখে পড়বে দুই তলা বিশিষ্ট একটি ভবন।

 

এ ভবনের ভেতরে আবহাওয়া অফিসের প্রশাসনিক কার্যক্রম হওয়ার কথা, কিন্তু বর্তমানে কোন ধরণের কার্যক্রম নেই। এ ভবনের ছাদে স্থাপন করা হয়েছে ৩টি যন্ত্র (বাতাসের গতি পরিমাপক যন্ত্র, বাতাসের দিক নির্ণয় যন্ত্র এবং সান শাইন রেকর্ডার)। প্রশাসনিক ভবনের পাশে খোলা মাঠে লোহার বেষ্টনী দিয়ে নিমার্ণ করা এনকোজার এরিয়া (ভেতরে আবহাওয়া যন্ত্রপাতি)। এনকোজার এরিয়ার ভেতরে প্রবেশ করতেই চোখে পড়ে ৩টি স্ট্রীভেনশন স্ক্রীন বক্স, তিনটি বৃষ্টি পরিমাপক যন্ত্র, সোলার রেডিওশন যন্ত্র, বড় আকারের কয়েকটি থার্মোমিটার এবং একটি অটোমেটিক ওয়েদার স্টেশন।

 

নিকলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিয়াজুল হক আয়াজ বলেন, কিশোরগঞ্জ জেলার ১৩ উপজেলার মধ্যে ৪ উপজেলা (নিকলী-অষ্টগ্রাম-মিঠাইন-ইটনা) হাওর এলাকা। এসব উপজেলার আবহাওয়ার পূর্বাভাস, আবহাওয়ার তথ্য আদান-প্রদান করতে হাওড় বেষ্টিত নিকলী উপজেলাসহ চার উপজেলার শতকরা প্রায় ৫০ ভাগ লোক বর্ষাকালে হাওড়ের মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। এসময় ঝড়-বৃষ্টি হলে হাওড়ে ঢেউ থাকে বেশি। প্রচন্ড ঢেউয়ে অনেক সময় জেলে নৌকা ডুবে প্রাণহানির ঘটনা ঘটে। নিকলীতে আবহাওয়া অফিস থাকলেও জনবল সংকটের কারণে এটি পুরোপুরি চালু না হওয়ায়, এলাকার জনগণ আবহাওয়া পূর্বাভাস থেকে বঞ্চিত হচ্ছেন। তিনি দ্রুত জনবল নিয়োগ দিয়ে অফিসটি চালুর দাবি জানান।

 

নিকলী উপজেলার আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার ফারুক বলেন, ঠিকাদারের কাছ থেকে ২৯ মাস আগে তারা এ পর্যাবেক্ষণাগারটি বুঝে নেন। এরপর জনবল না থাকায় কয়েক কোটি টাকার যন্ত্রপাতি স্থাপন করেও অফিসটি তারা চালু করতে পারছিল না।

 

গত ২০১৭ সালের ১৭ মে চালু হলেও জনবল সংকটের কারণে পুরোপুরি চালু করা যাচ্ছে না। তবে এখন নিয়োগ প্রক্রিয়া চলছে। আগামী দুই মাসের মধ্যে নিকলীর আবহাওয়া পর্যাবেক্ষণাগারটি পুরোপুরি চালু করা যাবে বলে আশা করছি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com