মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:১২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার ট্রাফিক মামলার জরিমানা পরিশোধ নিয়েও ভুয়া বার্তা, সতর্ক করল পুলিশ জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসীরা রাস্তা কেটে ত্রিমুখী হামলা চালায় যৌথ বাহিনীর ক্যাম্পে বিএনপি সরকারের ১০০ দিনে ৬০ সিদ্ধান্তের ৬২ শতাংশ বাস্তবায়নের দাবি ঈদকে সামনে রেখে তাড়াইলে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ ঈদের আগে তাড়াইলে মসলার দামে ঝাঁঝ, নিত্যপণ্যের বাজারেও আগুন রামিসাকে ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র

ভৈরববাজার-ঢাকা রেলপথে যাত্রা শুরু করলো নরসিংদী কমিউটার নামে নতুন ট্রেন

হৃদয় আজাদ, ভৈরব, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে
ভৈরববাজার-ঢাকা রেলপথে যাত্রা শুরু করলো নরসিংদী কমিউটার নামে নতুন ট্রেন

ভৈরব বাজার, নরসিংদী, ঢাকা রেলপথে যাত্রা শুরু করেছে নরসিংদী কমিউটার নামে এক জোড়া নতুন ট্রেন। আজ ২৬শে মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের দিন সকালে এই রেলপথে জনসাধারণের জন্য এই নতুন ট্রেনজোড়া উপহার দিল বাংলাদেশ রেলওয়ে। ট্রেনটিতে ১১টি কোচে প্রায় ৭শ আসন রয়েছে। ২৯১০ লো-ক-মেটিক ইঞ্জিন নিয়ে আপাতত ট্রেন দুটি সকাল-সন্ধ্যা এ রেলপথে চলবে। ঈদের আগে ও পরে ঈদ সিডিউল শেষে ডাবল ট্রিপে ফিরবে ট্রেন দুটি। দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষীতে নতুন একজোড়া ট্রেন চালু হওয়ায় এ রেল পথে যাত্রীদের ভোগান্তি কমে আসবে। এ নিয়ে ব্যাপক উচ্ছ্বাসিত যাত্রী সাধারণ। তবে ভৈরব থেকে যাত্রা শুরু করা নতুন ট্রেনের নাম ‘নরসিংদী কমিউটার’ দেওয়ায় স্থানীয়দের মাঝে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ করা গেছে। স্থানীয়রা বলছেন, ভৈরব ও নরসিংদীবাসীর দীর্ঘদিনের দাবি ছিল একটি কমিউটার ট্রেনের। ‘নরসিংদী কমিউটার’ নামের পরিবর্তে ‘ভৈরব কমিউটার’ নাম টিকে বেশি উপযুক্ত মনে করছেন স্থানীয়রা।

ভৈরব,গাজিপুর ও নরসিংদীসহ রেলপথে যাত্রীর অধিক চাপ থাকার কারণে দীর্ঘদিন যাবৎ ভৈরব থেকে একটি কমিউটার ট্রেন চালুর দাবী করে আসছিলো ভৈরব ও নরসিংদীবাসী। ইঞ্জিন ও কোচ সংকটের কারনে দাবী বাস্তবায়ন হয়নি। এখন একজোড়া নতুন ট্রেন চালু হওয়ায় ভৈরব থেকে ঢাকাগামী সরকারি-বেসরকারী অফিসের চাকরিজীবি ও সাধারণ মানুষ সল্প খরচে যাতায়াত করতে পারবে। নরসিংদী কমিউটার ট্রেনটি প্রতিদিন ৬টা ৪৫ মিনিটে ভৈরব থেকে ছেড়ে ঢাকায় পৌছাবে ৯ টা ১০মিনিটে। ট্রেনটি নরসিংদীর দৌলতকান্দি, মেথিকান্দা, নরসিংদী, গাজিপুরের আড়িখোলা, টঙ্গি, ঢাকা-বিমানবন্দর, ঢাকা-ক্যান্টনম্যান্ট ও তেজগাঁও স্টেশনে যাত্রাবিরতি করবে। অন্যদিকে ঢাকা কমলাপুর থেকে সন্ধ্যা ৬টা ৩০মিনিটে ছেড়ে ট্রেনটি ভৈরববাজার পৌছাবে রাত ৯টা ১০মিনিটে। পথিমধ্যে ট্রেনটি তেজগাঁও, বিমানবন্দর, টঙ্গী, পুবাইল, আড়িখোলা, নরসিংদি ও মেথিকান্দায় যাত্রা বিরতি করবে।

১১টি শোভনশ্রেণীর কোচের মাধ্যমে ট্রেনটিতে প্রায় ৭শ যাত্রীআসন থাকবে। এরমাঝে মহিলা যাত্রীদের জন্য নির্দিষ্ট একটি কোচ বরাদ্দ রয়েছে। এছাড়াও ট্রেনটিতে ১৫শ যাত্রী আসনবিহীনভাবে চলাচল করতে পারবে। আজ সকাল ৬ টা ৪৫ মিনিটে ৩৬ জন যাত্রী নিয়ে ট্রেনটি ভৈরব রেলস্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। মাত্র ৪৫ টাকা ভাড়া দিয়ে ঢাকা থেকে ভৈরব যাতায়াত করতে পারায় উচ্ছ্বাসিত যাত্রীরা। এছাড়াও মহিলাদের জন্য আলাদা একটি কোচ দেওয়ায় রেলওয়ে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান যাত্রী সাধারন।

নতুন ট্রেনের ঢাকাগামী যাত্রী আশরাফ আহমেদ বলেন, মাত্র ৪৫টাকা ভাড়ায় ঢাকা যাওয়া বর্তমান দেশের প্রেক্ষপটে খুবই দুষ্কর। স্বল্প আয়ের মানুষদের জন্য এই ট্রেনটি অনেক উপকারে আসবে।

অপর এক যাত্রী স্বাধীন মল্লিক জানান, সকাল ৬টা ৪৫মিনিটে ট্রেনটির যাত্রা সময় হওয়ায় ভৈরববাসীর জন্য অনেক সুবিধা হয়েছে। কারণ সকাল ৬টায় ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনে যাতাযাত করতে গেলে ছিন্তাইয়ের কবলে পড়ার আশংকা থাকতো। এছাড়া সাড়ে ৮টায় ঢাকাগামী এগারো সিন্দুর প্রভাতী ট্রেনটি নির্দিষ্ট সময়ে স্টেশনে থাকলেও প্রতিদিন অন্তত ৩০মিনিট বিলম্বে যাত্রা শুরু করে। ফলে ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। তিতাস কমিউটার ও এগারো সিন্দুর প্রভাতদী ট্রেনের মাঝামাঝি সময়ে নতুন ট্রেন চালু করায় যাত্রী ভোগান্তী কমে যাবে বলেও প্রত্যাশা তাদের।

নাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়ায় ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম বলেন, যেভাবে ব্রাক্ষ্মণবাড়িয়ার ট্রেন হওয়া সত্বেও একটি ঐতিহ্যবাহী নদীর নামে ‘তিতাস কমিউটার’ রাখা হয়েছিল, ঠিক তেমনি ভৈরব ও নরসিংদীবাসীর প্রধান নদী হিসেবে নতুন ট্রেনের নামটি এককভাবে না দিয়ে ‘মেঘনা কমিউটার’ দিলেই বেশি গ্রহণযোগ্যতা পাবে বলে মনে করেন তিনি।

নরসিংদী কমিউটার ট্রেনের পরিচালক জাহাঙ্গীল আলম বলেন, নতুন ট্রেনটির শুভ উদ্ভোধনসহ পরিচালনার দায়িত্বে থাকতে পেরে আমি আনন্দিত ও গর্বিত।

বাংলাদেশ রেলওয়ের পুর্বাঞ্চালের ট্রাফিক পরিদর্শক মোঃ শাহজাহান পাটোয়ারি বলেন, দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে রেলওয়ের উপহার হিসেবে নরসিংদী কমিউটার নামে নতুন ট্রেনটি আজ যাত্র শুরু করে। আশা করি এই পথের যাত্রীদের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে। ভৈরব রেলওয়ে স্টেশন মাষ্টার মোঃ ইউসুফ জানান, রেলওয়ের নির্দেশনা অনুযায়ী ট্রেনটি ডাবল আপ-ডাউন এর কথা রয়েছে। তবে আপাতত দুইবার চলাচল করবে।

 

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com