মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার ট্রাফিক মামলার জরিমানা পরিশোধ নিয়েও ভুয়া বার্তা, সতর্ক করল পুলিশ জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসীরা রাস্তা কেটে ত্রিমুখী হামলা চালায় যৌথ বাহিনীর ক্যাম্পে বিএনপি সরকারের ১০০ দিনে ৬০ সিদ্ধান্তের ৬২ শতাংশ বাস্তবায়নের দাবি ঈদকে সামনে রেখে তাড়াইলে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ ঈদের আগে তাড়াইলে মসলার দামে ঝাঁঝ, নিত্যপণ্যের বাজারেও আগুন রামিসাকে ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র

মুম্বাইয়ে বাস দুর্ঘটনায় ঐশ্বরিয়ার গাড়ি

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে
মুম্বাইয়ে বাস দুর্ঘটনায় ঐশ্বরিয়ার গাড়ি

মুম্বাইয়ের এক ব্যস্ত রাস্তায় ঐশ্বর্যা রাই বচ্চনের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। গত বুধবার একটি সরকারি বাস পিছন থেকে ধাক্কা দেয় বিলাসবহুল গাড়িটিকে।

একাধিক বিলাসবহুল গাড়ি মধ্যে এটি ছিল তাঁর গ্যারাজে সাম্প্রতিক সংযোজন। গাড়িটির আনুমানিক মূল্য প্রায় ১.৪৯ কোটি টাকা। তবে জানা গিয়েছে, বাসের ধাক্কায় দামি গাড়িটির বিশেষ কোনও ক্ষতি হয়নি। ঐশ্বর্য বা তাঁর পরিবারের কেউ সে সময় গাড়ির ভিতরে ছিলেন না বলেও জানা গিয়েছে।

গত বছর দীপাবলির সময় এই গাড়িটি কেনেন অভিনেত্রী। নম্বর প্লেট ‘৫০৫০’ দেখে একদল ছবিশিকারি গাড়িটি চিনে ফেলেন। যদিও প্রত্যক্ষদর্শীদের মতে গাড়ির ভিতরে ছিলেন কেবল চালক। তিনি দুর্ঘটনার পর বাইরে বেরিয়ে এসে গাড়িটি দেখেন। তখনই আশপাশে ভিড় জমতে শুরু করে। সরিয়ে দেওয়া হয় ভিড়। গাড়ি নিয়ে বেরিয়ে যান চালক।

এ দিকে প্রায় এক বছর ধরে জল্পনা চলেছিল, বিচ্ছেদের পথে হাঁটছেন অভিষেক বচ্চন ও ঐশ্বর্যা রাই বচ্চন। বিশেষত, অনন্ত অম্বানী ও রাধিকা মার্চেন্টের বিয়ের আসরে একসঙ্গে প্রবেশ না করায় এই জল্পনা আরও ঘনীভূত হয়েছিল। তার পর থেকে একসঙ্গে দেখা যায়নি বচ্চন দম্পতিকে। যদিও আরাধ্যার জন্মদিন নাকি একসঙ্গেই উদ্‌যাপন করেছিলেন তাঁরা। তার পরই আরাধ্যার স্কুলের অনুষ্ঠানে একসঙ্গে হাজির হন বচ্চন দম্পতি। সেখানে জল্পনার অবসান ঘটিয়ে তারকা জুটি এই বার্তাই দেন যে, দিব্যি একসঙ্গে রয়েছেন তাঁরা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com