মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার ট্রাফিক মামলার জরিমানা পরিশোধ নিয়েও ভুয়া বার্তা, সতর্ক করল পুলিশ জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসীরা রাস্তা কেটে ত্রিমুখী হামলা চালায় যৌথ বাহিনীর ক্যাম্পে বিএনপি সরকারের ১০০ দিনে ৬০ সিদ্ধান্তের ৬২ শতাংশ বাস্তবায়নের দাবি ঈদকে সামনে রেখে তাড়াইলে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ ঈদের আগে তাড়াইলে মসলার দামে ঝাঁঝ, নিত্যপণ্যের বাজারেও আগুন রামিসাকে ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র

কটিয়াদীতে অস্ত্রের ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ৪৪ বার পড়া হয়েছে
কটিয়াদীতে অস্ত্রের ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণ

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় বসতঘরে ঢুকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে এক গৃহবধূকে (৩০) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় মঙ্গলবার (১ এপ্রিল) দুপুরে ভুক্তভোগী ওই গৃহবধূ বাদী হয়ে কটিয়াদী মডেল থানায় মামলা দায়ের করেছেন।

এর আগে সোমবার (৩১ মার্চ) দিনগত গভীর রাতে উপজেলার টান চারিয়া গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে।

মামলায় অভিযুক্ত আসামি হলেন-হাকিম (২৫)। তিনি উপজেলার টান চারিয়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কটিয়াদী উপজেলার স্থানীয় একটি বাজারে নৈশপ্রহরীর কাজ করেন ওই গৃহবধূর স্বামী। ঈদের দিন সোমবার (৩১ মার্চ) সন্ধ্যার পর বাজার পাহারা দিতে স্বামী ঘর থেকে বের হয়ে যান। এরপর খাবার খেয়ে গৃহবধূ তার সন্তানদের নিয়ে ঘুমিয়ে পড়েন। রাত ১টার দিকে ঘরের জানালা খুলে মুখোশ পরে ঘরে ঢোকেন হাকিম। পরে তিনি ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে ওই গৃহবধূকে ধর্ষণ করেন। এসময় ধস্তাধস্তির একপর্যায়ে মুখোশ খুলে গেলে হাকিমকে চিনতে পারেন ওই গৃহবধূ। পরে ভোরে বাড়িতে ফিরলে স্বামীকে ঘটনাটি জানান ওই গৃহবধূ।

এদিকে ঘটনার খবর পেয়ে মঙ্গলবার (১ এপ্রিল) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

মঙ্গলবার (১ এপ্রিল) দিনগত রাতে অতিরিক্ত পুলিশ সুপার (হোসেনপুর সার্কেল) মো. তোফাজ্জল হোসেন জানান, এ বিষয়ে থানায় মামলা হয়েছে। অভিযুক্ত আসামিকে ধরতে অভিযান পরিচালনা করছে পুলিশ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com