ডেস্ক নিউজ:
গতকাল বুধবার ২৬ জুন ২০১৯ তারিখ অনুমান ২১.৩০ ঘটিকায় কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানাধীন খালেকের ভান্ডার এলাকা হতে মাদক ব্যবসায়ী মোঃ আঙ্গুর মিয়া (৪০), পিতাঃ মৃত সুন্দর আলী, সাং-খালেকের ভান্ডার, থানা-বাজিতপুর, মোঃ আনোয়ার হোসেন (৩১), পিতাঃ মোঃ ফয়জুদ্দিন, সাং-উত্তর জালালাবাদ, থানা- নিকলী, জেলা- কিশোরগঞ্জদ্বয় কে র্যাব-১৪, কিশোরগঞ্জ ক্যাম্প এর একটি আভিযানিক দল ১৬০ পিস ইয়াবা ট্যাবলেট’সহ গ্রেফতার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামীদ্বয় মাদক ক্রয়-বিক্রয় এর সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।