মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঈদুল আজহা ২৮ মে ঈদ উপলক্ষে আগামী ২৩ ও ২৪ মে খোলা থাকবে ব্যাংক মুশফিকের রেকর্ড সেঞ্চুরি ২০২৬-২৭ অর্থবছরে ৩ লাখ কোটি টাকার এডিপি, শিক্ষা-স্বাস্থ্যে বড় বরাদ্দ ইরান যুদ্ধে বৈশ্বিক কোম্পানিগুলোর ক্ষতি ন্যূনতম ২৫ বিলিয়ন ডলার, বাড়ছে প্রতিদিনই কমিটি গঠন নিয়ে শ্রমিকদের দ্বন্দ্ব: রাজশাহী থেকে সব রুটে বাস বন্ধ র‍্যাব থাকা না থাকা ও নতুন এলিট ফোর্স নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী হোসেনপুরে ‘পার্টনার কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠিত কৃষি, পুষ্টি ও উদ্যোক্তা উন্নয়নে করণীয় নিয়ে আলোচনা ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে তাড়াইলে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত কিশোরগঞ্জে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬” শুরু ১৯ মে

কঙ্গোতে খনি ধসে ৪১ শ্রমিকের প্রাণহানি

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ২৮ জুন, ২০১৯
  • ৪৬৯ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক :

মধ্য আফ্রিকার দেশ কঙ্গোতে খনি ধসে অন্তত ৪১ জন শ্রমিকের প্রাণহানি ঘটেছে। এছাড়া এখনও ধ্বংসস্তূপে আটকা আছে অনেকে। বৃহস্পতিবার দেশটির কোলওয়েজি এলাকার কপার ও কোবাল্ট খনিতে কাজ চলার সময় ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়েছে, হঠাৎ-ই প্রচণ্ড বিস্ফোরণে ভেঙ্গে পড়ে খনির প্রবেশমুখ। এতে করে ভেতরে চাপা পড়েন অর্ধ-শতাধিক মানুষ।শহরে মেয়র ভেরোনিক এনকামিনা বলেন, খনিতে উদ্ধার তল্লাশির কাজ চলছে। তিনি সিএনএনকে জানান, এখন পর্যন্ত ৩৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

সুইস ভিত্তিক বিখ্যাত খনিজ পণ্য উত্তোলনকারী প্রতিষ্ঠান ‘গ্লেনকোর’ দাবি, দুর্ঘটনার পরপরই পর্যাপ্ত উদ্ধারকাজ চালানো হয়।তারা এক বিবৃতিতে জানায়, ওই শ্রমিকেরা অবৈধভাবে অনুমতি না নিয়েই খনিতে কাজ করছিল। দেশটির পুলিশ এ ঘটনার তদন্ত করছে বলে খবরে বলা হয়েছে।

সূত্র : আল-জাজিরা

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com