মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঈদুল আজহা ২৮ মে ঈদ উপলক্ষে আগামী ২৩ ও ২৪ মে খোলা থাকবে ব্যাংক মুশফিকের রেকর্ড সেঞ্চুরি ২০২৬-২৭ অর্থবছরে ৩ লাখ কোটি টাকার এডিপি, শিক্ষা-স্বাস্থ্যে বড় বরাদ্দ ইরান যুদ্ধে বৈশ্বিক কোম্পানিগুলোর ক্ষতি ন্যূনতম ২৫ বিলিয়ন ডলার, বাড়ছে প্রতিদিনই কমিটি গঠন নিয়ে শ্রমিকদের দ্বন্দ্ব: রাজশাহী থেকে সব রুটে বাস বন্ধ র‍্যাব থাকা না থাকা ও নতুন এলিট ফোর্স নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী হোসেনপুরে ‘পার্টনার কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠিত কৃষি, পুষ্টি ও উদ্যোক্তা উন্নয়নে করণীয় নিয়ে আলোচনা ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে তাড়াইলে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত কিশোরগঞ্জে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬” শুরু ১৯ মে

শিশুদের জন্য যে উদ্যোগ নিচ্ছেন সানি লিওন

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২৯ জুন, ২০১৯
  • ৫৫৯ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: এতদিনে স্বপ্নপূরণ হতে চলেছে সানি লিওন ও ড্যানিয়েল ওয়েবারের। শিশুদের জন্য নতুন আর্ট স্কুল খুলতে চলেছেন সানি। মুম্বাইয়ের জুহুতে ‘ডি’আর্ট ফিউশন’ নামে এই আর্ট স্কুলের একটি নতুন শাখা খুলবেন তিনি।

জানা যাচ্ছে, স্কুলের নতুন শাখাটিতে শুধুমাত্র আর্ট স্কুল হবে না। বাচ্চাদের খেলার জন্য থাকবে একটি আলাদা জায়গা। এই স্কুলে বাচ্চারা খেলতেও পারবে আবার শিখতেও পারবে।

এই স্কুল খোলার অনুপ্রেরণা কী করে পেলেন সানি ও ড্যানিয়েল? জানা যাচ্ছে মেয়ে নিশাই উৎসাহ দিয়েছে বাবা-মাকে। ড্যানিয়েল বলেন, “ডি’আর্ট ফিউশন-এর অন্য একটি শাখায় নিশা পড়তো। ও স্কুলটাকে এতটাই ভালবেসে ফেলেছিল যে সারাক্ষণ স্কুলের কথাই বলত। তারপরই ওই শাখার মালিক সঞ্জয় আশার কামদারের সঙ্গে আমাদের আলাপ হয়। তখন আমরা জুহুতে আরেকটি শাখা খোলার সিদ্ধান্ত নিই।” সানি এই বিষয়ে বলেন, “আমরা বাচ্চাদের সম্পূ্র্ণ রূপে তৈরি করতে চাই। ওদের শুধুমাত্র বই-এর জ্ঞান দিতে চাইনা। আমরা চাই ওরা নিজেদের পাশাপাশি জগৎটাকেও চিনুক।”

একটি সূত্রের খবর অনুযায়ী, স্কুলটা তৈরি করতে অনেক সময় দিয়েছেন সানি। সানি এবং ড্যানিয়েলের কাছে এটা একটা স্বপ্নের মতো। সানি নিজেই সমস্ত বৈশিষ্ট, আসবাব, সুযোগ-সুবিধা ঠিক করেছেন তাঁর স্কুলের জন্য। ২০১৭ সালে নিশাকে দত্তক নেন সানি ও ড্যানিয়েল। পরের বছর দুই যমজ পুত্রসন্তান আশার ও নোয়ার মা হন সানি। অভিনয়ের পাশাপাশি নিজের প্রসাধন ও সুগন্ধীরও ব্যবসা শুরু করেছেন সানি লিওন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com