মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঈদুল আজহা ২৮ মে ঈদ উপলক্ষে আগামী ২৩ ও ২৪ মে খোলা থাকবে ব্যাংক মুশফিকের রেকর্ড সেঞ্চুরি ২০২৬-২৭ অর্থবছরে ৩ লাখ কোটি টাকার এডিপি, শিক্ষা-স্বাস্থ্যে বড় বরাদ্দ ইরান যুদ্ধে বৈশ্বিক কোম্পানিগুলোর ক্ষতি ন্যূনতম ২৫ বিলিয়ন ডলার, বাড়ছে প্রতিদিনই কমিটি গঠন নিয়ে শ্রমিকদের দ্বন্দ্ব: রাজশাহী থেকে সব রুটে বাস বন্ধ র‍্যাব থাকা না থাকা ও নতুন এলিট ফোর্স নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী হোসেনপুরে ‘পার্টনার কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠিত কৃষি, পুষ্টি ও উদ্যোক্তা উন্নয়নে করণীয় নিয়ে আলোচনা ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে তাড়াইলে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত কিশোরগঞ্জে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬” শুরু ১৯ মে

প্রেম নয়, ফ্রিতে ভালো খাবার খেতেই ডেটিংয়ে যান অধিকাংশ তরুণী!

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ৩০ জুন, ২০১৯
  • ৪৮৭ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : মনে পড়ছে আপনার মনের মানুষের সঙ্গে প্রথম দিন দেখা করার কথা? নিশ্চয়ই কথা বলতে বলতে কোনও রেস্তোরাঁয় গিয়ে বসেছিলেন? খাওয়া দাওয়া, হাতে হাত৷ ব্যস! তারপর থেকে একই পথে পথচলা শুরু৷

তবে শুধু আপনি নন, বেশিরভাগ মানুষই প্রথম সাক্ষাতের জন্য রেস্তোরাঁকে বেছে নেন৷ কিন্তু তা বলে সব প্রেমই যে পরিণতি পায়, তা ভাবা কিন্তু ঠিক নয়৷ সমীক্ষা বলছে প্রেমের গাড়ি দুরন্ত গতিতে ছোটার পরিবর্তে নাকি থেমে যাওয়ার প্রবণতাই সবচেয়ে বেশি৷

শুধুমাত্র ভাল খাবার খাওয়ার জন্য এক তৃতীয়াংশ মহিলাই নাকি প্রথম সাক্ষাতের জন্য রেস্তোরাঁকে বেছে নেন৷ আজুসা প্যাসিফিক ইউনির্ভাসিটির তরফে ৮২০জন তরুণীকে নিয়ে একটি সমীক্ষা করা হয়৷ বেশ কয়েকটি প্রশ্নও তৈরি করেছিলেন গবেষকরা৷ প্রথম সাক্ষাতের জন্য কেন রেস্তোরাঁকে বেছে নেওয়া হয়, মূলত সেই প্রশ্নই করা হয় তরুণীদের৷

বেশিরভাগ মহিলাই উত্তরে বলেছেন, প্রথম সাক্ষাতের আগে নাকি মন দেওয়া নেওয়া নিয়ে এত কিছু ভাবেননি তারা৷ রেস্তোরাঁয় বসেও গল্পগুজবের সময় কিছুই ভাবেননি৷ পরিবর্তে রেস্তোরাঁর খাবার নিয়ে ভেবেছেন৷ রেস্তোরাঁ থেকে ফিরে আসার পর হয়তো ওই যুবককে মনের মানুষ হিসাবে বেছেও নেননি অনেকেই৷ সেই ডেটিংয়ের কথাও হয়তো ভুলে গিয়েছেন৷ কিন্তু খাবার কিংবা রেস্তোরাঁর কথা ভুলতে পারেননি আজও৷

আরও নিশ্চিত হতে ৩৫৭ জন মহিলাকে নিয়ে পৃথক একটি সমীক্ষা করা হয়৷ তাতেও কিন্তু উত্তর আসে প্রায় একইরকম৷ গবেষকদের দাবি, অনেক মহিলাই অকপটে স্বীকার করে নেন বন্ধু-বান্ধবীদের সঙ্গে রেস্তোরাঁয় গিয়ে খাবার খাওয়া যেতেই পারে৷ সেক্ষেত্রে খরচ দিতে হবে নিজেকেই৷ কিন্তু রেস্তোরাঁয় প্রথম সাক্ষাত করতে গেলে ভাল খাবার খাওয়া যাবে বিনামূল্যেই৷

তাই প্রেম প্রস্তাব পাওয়ার পর প্রথম সাক্ষাতের জন্য রেস্তরাঁকেই বেছে নিয়েছেন তরুণীরা৷ গবেষকদের দাবি মেনে চললে রেস্তোরাঁয় গিয়ে খরচের আগে দু’বার ভাবুন, উলটো দিকের যে মানুষটির জন্য খরচ করছেন তিনি আদৌ মন বিনিময়ের জন্যই রেস্তোরাঁয় গিয়েছেন নাকি ভাল খাবার খাওয়াই তার লক্ষ্য৷

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com