মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার ট্রাফিক মামলার জরিমানা পরিশোধ নিয়েও ভুয়া বার্তা, সতর্ক করল পুলিশ জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসীরা রাস্তা কেটে ত্রিমুখী হামলা চালায় যৌথ বাহিনীর ক্যাম্পে বিএনপি সরকারের ১০০ দিনে ৬০ সিদ্ধান্তের ৬২ শতাংশ বাস্তবায়নের দাবি ঈদকে সামনে রেখে তাড়াইলে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ ঈদের আগে তাড়াইলে মসলার দামে ঝাঁঝ, নিত্যপণ্যের বাজারেও আগুন রামিসাকে ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র

কিশোরগঞ্জের নিকলীসহ চার হাওর উপজেলায় চাহিদার চেয়ে বেশি কোরবানির পশু প্রস্তুত

দিলীপ কুমার সাহা, নিকলি, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ১০ মে, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের নিকলীসহ চার হাওর উপজেলায় চাহিদার চেয়ে বেশি কোরবানির পশু প্রস্তুত

ঈদুল ফিতরের আবেশ কাটতে না কাটতেই শুরু হতে যাচ্ছে কোরবানি ঈদের আনুষ্ঠানিকতা। কোরবানিকে সামনে রেখে গরু মোটাতাজাকরণে ব্যস্ত সময় পার করছেন কিশোরগঞ্জের হাওর নিকলীসহ ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলার খামারিরা। সম্পূর্ণ দেশীয় খাবারের ওপর ভিত্তি করে এসব খামারে কোরবানির পশু লালন পালন করা হচ্ছে।

কিশোরগঞ্জ জেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা যায়, জেলার ৪টি উপজেলার ছোট বড় প্রায় দুই শতাধিক খামারি রয়েছেন। এ ছাড়াও অনেক পরিবার ব্যক্তিগতভাবে গরু, মহিষ ও ছাগল পালনের সঙ্গে জড়িত। এবার কোরবানির জন্য ওই চার উপজেলায় ৩৮ হাজার ৬১টি পশুর চাহিদা থাকলেও প্রস্তুত হয়েছে ৪৩ হাজার ৭৪৭টি পশু। যা চাহিদার তুলনায় প্রায় ৫ হাজার ৬৮৬টি বেশি। পশুগুলো হলো- ১৩হাজার ১টি ষাঁড়, ৫৯৭টি মহিষ, ২৮হাজার ১৭৮টি ছাগল, ১হাজার ৯৭১টি ভেড়া। প্রস্তুত করা এসব পশু নিজেদের চাহিদা মিটিয়ে বাইরে বিভিন্ন উপজেলার হাট বাজারগুলোতে বিক্রি হবে।

সরেজমিনে নিকলী উপজেলার কয়েকটি খামারে গিয়ে দেখা যায়, যেসব গরু কোরবানীতে বিক্রি করা হবে সেসব গরুকে পৃথক করে রাখা হয়েছে। নেওয়া হচ্ছে বাড়তি যতœ। ওই গরুগুলোকে নিয়মিত ডাক্তারি পরীক্ষাও করা হচ্ছে। উপজেলা প্রাণিসম্পদ অফিস থেকেও নেওয়া হচ্ছে নিয়মিত খোঁজখবর। খামারিরা বলছেন,নিকলীসহ চার হাওর উপজেলার চাহিদা মিটিয়ে পার্শ্ববর্তী জেলায়ও এসব গরু বিক্রয় করা হয়।

খামারি বিল্লাল হোসেন বলেন, কোরবানি উপলক্ষে আমার খামারে ২০টি গরু প্রস্তুত করা হয়েছে। এসব গরুর নিয়মিত যতœ নেওয়া হচ্ছে। পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হয়েছে। তবে গোখাদ্যের দাম বেশি হওয়ায় এসব গরুর পেছনে বেশি খরচ হয়েছে। এখন বাজারদর নিয়ে শঙ্কায় আছি।

নবী হোসেন নামের উপজেলার এক খামারি বলেন, আমরা যতেœর সঙ্গে গরু লালন পালন করি। নিজেদের ক্ষেতের কাঁচা ঘাস খাওয়ানো হয় গরুগুলোকে। তবে ভারতীয় গরু যদি কোনোভাবে ঢুকে পরে তাহলে আমাদের পরিশ্রম বৃথা যাবে। প্রশাসনের কাছে খামারিদের রক্ষা করতে অবৈধ গরু প্রবেশ বন্ধ করতে হবে।

দামপাড়া ইউনিয়নের আলিয়াপাড়া গ্রামের ফার্মের মালিক বলেন, এখানে প্রধানত সাহিয়াল, সিন্দি ও জার্সি জাতীয় গরু পালন করা হয়। গরু মোটাতাজা করতে আমরা কোনো প্রক্রিয়াজাতকরণ খাবার ব্যবহার করি না। স্বাভাবিক যে খাবার সেটা ব্যবহার করি। তাজা ঘাস, ভুসি প্রধান খাদ্য হিসেবে গরুকে খাওয়ানো হয়। তিনি বলেন, এবার আমাদের খামারে ১৬টি গরু আছে। ভারতীয় গরু না এলে কোরবানির ঈদবাজারে ভালো দাম পাব। গত বছরের তুলনায় এবার বেশি লাভ হবে বলে তিনি মনে করছেন।

নিকলী উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ আবু হানিফ বলেন, হাওরের দেশি খাবারের ওপর নির্ভর করে পশু কোরবানির উপযুক্ত করে তৈরির কাজ করছেন তারা। কয়েক বছর ধরে উপজেলায় গরু খামারিরা গরু মোটাতাজা করছেন। ঈদ মৌসুমে বিক্রি করার উপযুক্ত করে এসব পশু মোটাতাজা করে তোলেন তারা। সম্পূর্ণ নিজেদের তত্ত্বাবধানে তৈরি করা এসব গবাদিপশু ঈদবাজারে তোলা হয়। এবার দেশি গরু বিক্রি করে ভালো মুনাফা অর্জন করতে পারবেন তারা।

কিশোরগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার ডা. সুভাষ চন্দ্র পন্ডিত জানান, কোরবানির পশুকে অসদুপায়ে মোটাতাজা না করার জন্য  আমরা বিভিন্ন এলাকায় সচেতনতামূলক ক্যাম্পেইন করেছি। তাছাড়া বিভিন্ন ভেটেরিনারি ফার্মেসিতে নিম্নমানের ওষুধসামগ্রী না রাখার বিষয়ে তদারকি করা হচ্ছে। তবে কয়েক দফায় গোখাদ্যের দাম বাড়ায় উৎপাদন খরচ কিছুটা বেড়েছে খামারিদের।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com