মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার ট্রাফিক মামলার জরিমানা পরিশোধ নিয়েও ভুয়া বার্তা, সতর্ক করল পুলিশ জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসীরা রাস্তা কেটে ত্রিমুখী হামলা চালায় যৌথ বাহিনীর ক্যাম্পে বিএনপি সরকারের ১০০ দিনে ৬০ সিদ্ধান্তের ৬২ শতাংশ বাস্তবায়নের দাবি ঈদকে সামনে রেখে তাড়াইলে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ ঈদের আগে তাড়াইলে মসলার দামে ঝাঁঝ, নিত্যপণ্যের বাজারেও আগুন রামিসাকে ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র

নিকলীতে তাপমাত্রা ৩৮ ডিগ্রিতে, গরমে হাস-ফাঁস মানুষ ও প্রাণীকুল

দিলীপ কুমার সাহা, নিকলি, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ১১ মে, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে
নিকলীতে তাপমাত্রা ৩৮ ডিগ্রিতে, গরমে হাস-ফাঁস মানুষ ও প্রাণীকুল

কিশোরগঞ্জের নিকলী উপজেলাতে টানা তিন দিন ধরে তাপদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। বিশেষ করে প্রখর রোদ ও ভ্যাপসা গরমের সাধারণ মানুষের পাশাপাশি খেটে মানুষসহ শিশু-বৃদ্ধ এবং প্রাণীকুল এক চরম অস্বস্তিতে পড়েছেন। তাপমাত্রা জনিত কারণে সব থেকে শিশু ও বৃদ্ধরা চরম দুর্ভোগে পড়েছেন।

রবিবার (১১ মে) নিকলীতে ৩৮ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগে শনিবারও তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি। অসহনীয় প্রচন্ড গরমে উপজেলায় শিশু, বয়স্কদের জ্বর-সর্দি- ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রকোপ বাড়ছে। গত কয়েক দিনের প্রখর রোদের ঘাম ঝরানো তাপমাত্রার কারণে শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষজন চরম বিপাকে।

নিকলী উপজেলার প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের সিনিয়র অবজারভার আক্তার ফারুক জানান, রবিবার তাপমাত্রা ৩৮ ডিগ্রি রেকর্ড করা হয়েছে। চলমান দাবদাহ আরও বাড়তে পারে বলে জানান তিনি।

অন্যদিকে তীব্র গরমের কারণে ঈশ্বরদীর মানুষের দৈনন্দিন কাজে নেমে এসেছে ছন্দপতন। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না অনেকেই। যারা কাজে বের হচ্ছেন তাদের সহ্য করতে হচ্ছে তীব্র গরম। দিনের প্রখর রোদে স্বাভাবিকের তুলনায় যানবাহন ও মানুষের আনাগোনা কমেছে। পাশাপাশি গরমে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন বয়স্ক-শিশুরা।

বিশেষ করে তীব্র রোদের তাপের কারণে দিনমজুর, রিকশাচালক, ঠেলা ও ভ্যানচালকরা কাজে বের হতে পারছেন না। ফলে তীব্র তাপদাহে অনেকেই অলস সময়ও পার করতে দেখা গেছে। আবার অনেকেই জীবন-জীবিকার তাগিদে প্রচ- রোদ ও তাপদাহ উপেক্ষা করে কাজে বেড়িয়েছেন।
তীব্র গরমে একটু স্বস্তি পেতে ঠান্ডা শরবত, পানি, আইসক্রিম খেয়ে সাধারণ মানুষ তৃষ্ণা মেটানোর চেষ্টা করলেও প্রভাব জীব-বৈচিত্র্যের ওপর। এমন প্রচ- গরমে নাভিশ্বাস উঠেছে খেটে খাওয়া মানুষদের ওপর। একটু শীতলতার জন্য শিশু-কিশোর সবাই পুকুর-নদী-বিলে গোসল করতে দেখা গেছে। মানুষের পাশাপাশি গরু, মহিষ-ছাগলসহ বিভিন্ন প্রাণীকুলেও নাভিশ্বাস দেখা দেওয়ায় কৃষকরা তাদের গবাদিপশু নদী-নালা ও খাল-বিলের গোসল করাচ্ছেন।

উপজেলা সিংপুর এলাকার কৃষক আব্দুল মালেক জানান, প্রচন্ড গরম। মাঠে কাজও করা যাচ্ছে না। কোন রকমেই মহিষ দুটি পুকুরের পানিতে নামিয়ে দিয়ে পাশে একটি গাছের তলায় আছি। সন্ধ্যায় মহিষ দুটি বাড়িতে নিয়ে আসা হবে।

নিকলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সজীব ঘোষ জানান, তীব্র গরমে শিশু ও বৃদ্ধরা বেশি রোগাক্রান্ত হচ্ছে। গরমে বেশি করে পানি এবং তরল পানীয় (লেবুর শরবত, ডাবের পানি) বেশি করে পান করতে হবে। এ সময় তাপ এড়িয়ে যথাসম্ভব শীতল স্থানে থাকতে হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com