রবিবার, ০৩ মে ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা ডিএল মেথডে হার, নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজ ভাগাভাগি করল বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ পুনরায় শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে: ইরান সীতাকুণ্ডে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত, আহত ২ হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তহবিল বাড়ানোর উদ্যোগ কিশোরগঞ্জে সন্ত্রাসী হামলায় আহত কৃষকদল নেতা মারা গেছেন নওগাঁর বদলগাছীতে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত কিশোরগঞ্জে কটিয়াদীতে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কিছু মহল দেশকে ‘বন্ধুহীন’ বানাতে চায়: তারেক রহমান

ময়মনসিংহে সাঁতার, ফুটবল ও অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে
ময়মনসিংহে সাঁতার, ফুটবল ও অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় ময়মনসিংহ জেলা স্টেডিয়ামের সাঁতার, ফুটবল ও অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান আয়োজন করা হয়।

২১ এপ্রিল ২০২৫ থেকে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে ফুটবল ও লেডিস ক্লাব মাঠে অ্যাথলেটিক্স ও ময়মনসিংহ সুইমিং কমপ্লেক্সে শুরু হয়েছিলো অনূর্ধ্ব-১৫ বালক ও বালিকাদের সাঁতার প্রশিক্ষণ। প্রতিটি ইভেন্টে ৪০ জন করে বালক/বালিকা অংশ নেওয়ার সুযোগ পায়। ২১টি সেশনের এই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে খেলোয়াড়দের সনদপত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা সাঁতার কোচ জনাব মো: আব্দুস সামাদ কাজল, মো: এমদাদুল হক (টুটুল), ফুটবল কোচ মো: মনোয়ার হোসেন মনির অ্যাথলেটিক্স কোচ সোহেল রানা, মো: আতিকুর বাশার ও মো: মাহবুবুর আলম রতন, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিসার আল-আমিন। প্রশিক্ষণ থেকে প্রতিভাবান ফুটবল খেলোয়াড়রা অংশ নিবে ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্টের এর ময়মনসিংহ বিভাগীয় দলের বাছাইয়ে। এছাড়া ক্রীড়া পরিদপ্তরের আয়োজনে জাতীয় জুনিয়র এ্যাথলেটিক্স ও জাতীয় জুনিয়র সাঁতার প্রতিযোগিতায় বিভাগীয় বাছাইয়ে সুযোগ পাবে প্রশিক্ষণে অংশ নেওয়া অ্যাথলেট ও সাঁতারুরা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com