মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার ট্রাফিক মামলার জরিমানা পরিশোধ নিয়েও ভুয়া বার্তা, সতর্ক করল পুলিশ জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসীরা রাস্তা কেটে ত্রিমুখী হামলা চালায় যৌথ বাহিনীর ক্যাম্পে বিএনপি সরকারের ১০০ দিনে ৬০ সিদ্ধান্তের ৬২ শতাংশ বাস্তবায়নের দাবি ঈদকে সামনে রেখে তাড়াইলে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ ঈদের আগে তাড়াইলে মসলার দামে ঝাঁঝ, নিত্যপণ্যের বাজারেও আগুন রামিসাকে ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র

তিশার সঙ্গে প্রেমের গল্প শোনালেন উপদেষ্টা ফারুকী

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ২৫৯ বার পড়া হয়েছে
তিশার সঙ্গে প্রেমের গল্প শোনালেন উপদেষ্টা ফারুকী

দাম্পত্য জীবনের প্রায় দেড় দশক একসঙ্গে কাটিয়ে দিয়েছেন জনপ্রিয় তারকা জুটি মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা। ভালোবেসেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই দুজন।

সম্প্রতি দেশের পট পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টার দায়িত্ব পান নির্মাতা ফারুকী।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি তুলে ধরেন তিশার সঙ্গে প্রেমের শুরুর স্মৃতি। ফারুকী বলেন, “কুমিল্লায় নাটকের শুটিং করতে গিয়েই নুসরাত ইমরোজ তিশার সঙ্গে আমার প্রেমের গভীরতা তৈরি হয়।” কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নিজের প্রেমের গল্প শোনালেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

নজরুলের কুমিল্লা-সংযোগ নিয়ে কথা বলতে গিয়ে ফারুকী তুলে ধরেন নিজের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তিনি বলেন, “কুমিল্লার সঙ্গে আমার এক গভীর প্রেম আছে। আমি বহুবার এখানে শুটিং করতে এসেছি। আমার প্রেম—অর্থাৎ যাকে আমি পরে বিয়ে করেছি, তিশা—তার সঙ্গে আমার সম্পর্কের গভীরতা তৈরি হয় কুমিল্লাতেই। ‘ক্যারাম’ নামের একটি প্রজেক্ট করতে এসে সেই সম্পর্ক গাঢ় হয়।”

তিনি আরও যোগ করেন, “নজরুলের প্রেমের স্মৃতি যেমন আছে কুমিল্লায়, তেমনি তাঁর ছোট ভাইদের প্রেমের গল্পও আছে। শুটিং করতে আসার সময় আমরা প্রায়ই এসব নিয়ে আলোচনা করতাম।”

উল্লেখ্য, দীর্ঘদিন প্রেমের পর ২০১০ সালের ১৬ জুলাই বিয়ে করেন মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা। এই তারকা দম্পতির একমাত্র কন্যার নাম ইলহাম নুসরাত ফারুকী।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com