শনিবার, ০২ মে ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

বাংলাদেশ-ভারত ম্যাচের ধারাভাষ্যে বাংলাদেশী জেসি

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১ জুলাই, ২০১৯
  • ৫৮১ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক: আইসিসি ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে যেতে হলে শেষ দু’ম্যাচে ভারত ও পাকিস্তানকে হারাতে হবে বাংলাদেশের। অন্যদিকে নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হারতে হবে স্বাগতিক ইংল্যান্ডকে। এমন সমীকরণ মাথায় নিয়ে মঙ্গলবার শক্তিশালী ভারতের বিপক্ষে মাঠে নামছে মাশরাফি বাহিনী। এজবাস্টনে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হবে বাংলাদেশ-ভারত ম্যাচটি। গুরুত্বপূর্ণ এ ম্যাচের ধরাভাষ্যে থাকছেন বাংলাদেশের সাবেক তারকা নারী ক্রিকেটার সাথিরা জাকির জেসি।

প্রথম বাংলাদেশি নারী হিসেবে ভারতের টেলিভিশন চ্যানেল স্টার স্পোর্টস বাংলায় ধারাভাষ্য দিতে যাচ্ছেন জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় জেসি। এ লক্ষ্যে তিনি সোমবার বিকেলে রওয়ানা হয়ে বর্তমানে মুম্বাই অবস্থান করছেন। যাত্রার প্রাক্কালে ঢাকার হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে সাথিরা জাকির জেসি বলেন, ‘এবারের বিশ্বকাপে আমি তিনটি ম্যাচের ধারাভাষ্য দেবো। আগামীকাল (আজ) বাংলাদেশ-ভারত ম্যাচ দিয়ে শুরু হবে আমার নতুন ইনিংস। এরপর ৩ জুলাই ইংল্যান্ড-নিউজিল্যান্ড এবং ৪ জুলাই ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানের ম্যাচে ধারাভাষ্যকার হিসেবে থাকবো। দেশবাসীর কাছে আমি দোয়া চাই।’

ইংল্যান্ড-ওয়েলস বিশ্বকাপে এর আগে স্টার স্পোর্টস বাংলায় বেশ কয়েকটি ম্যাচের ধারাভাষ্যে ছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক হাবিবুল বাশার সুমন। তিনি ফিরে আসার পর স্টার স্পোর্টস বাংলাদেশ থেকে ধারাভাষ্যকার নিচ্ছে জেসিকে।

ভারতের খেলাধুলা ভিত্তিক জনপ্রিয় টেলিভিশন চ্যানেল স্টার স্পোর্টস এবারের আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ম্যাচগুলো ইংরেজি, হিন্দি ও বাংলায় ধারাভাষ্য সহকারে সম্প্রচার করছে। যেখানে আগে ছিলেন সুমন, এখন যুক্ত হলেন জেসি। সূত্র: ইনকিলাব

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com