মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঈদুল আজহা ২৮ মে ঈদ উপলক্ষে আগামী ২৩ ও ২৪ মে খোলা থাকবে ব্যাংক মুশফিকের রেকর্ড সেঞ্চুরি ২০২৬-২৭ অর্থবছরে ৩ লাখ কোটি টাকার এডিপি, শিক্ষা-স্বাস্থ্যে বড় বরাদ্দ ইরান যুদ্ধে বৈশ্বিক কোম্পানিগুলোর ক্ষতি ন্যূনতম ২৫ বিলিয়ন ডলার, বাড়ছে প্রতিদিনই কমিটি গঠন নিয়ে শ্রমিকদের দ্বন্দ্ব: রাজশাহী থেকে সব রুটে বাস বন্ধ র‍্যাব থাকা না থাকা ও নতুন এলিট ফোর্স নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী হোসেনপুরে ‘পার্টনার কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠিত কৃষি, পুষ্টি ও উদ্যোক্তা উন্নয়নে করণীয় নিয়ে আলোচনা ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে তাড়াইলে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত কিশোরগঞ্জে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬” শুরু ১৯ মে

রূপপুরের বালিশকাণ্ডের ঘটনায় হাইকোর্টের রুল

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২ জুলাই, ২০১৯
  • ৪১৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের আওতায় নির্মাণাধীন ভবনে আসবাবপত্র বিশ্বস্ততার সাথে (গুড ফেইথ) কেনা ও উত্তোলনের ব্যর্থতা কেন অবৈধ হবে না তা জানতে চেয়েছে হাইকোর্ট।

একইসঙ্গে ওই ঘটনায় করা দুটি তদন্ত কমিটির প্রতিবেদন দাখিল এবং প্রতিবেদন অনুসারে কি ব্যবস্থা নেয়া হয়েছে সেটা দুই সপ্তাহের মধ্যে জানাতে রাষ্ট্রপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে। জনস্বার্থে দায়ের করা রিটের শুনানিতে মঙ্গলবার বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ারদীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করিম। পরে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের আওতায় নির্মাণাধীন ভবনে আসবাবপত্র কেনায় যাদের বিশ্বস্ততা দেখানোর কথা ছিল তারা সেখানে পুরোপুরি ব্যর্থ হয়েছেন এবং এ ব্যর্থ হওয়াটা কেন অবৈধ বলে বিবেচনা করা হবে না এ মর্মে হাইকোর্ট রুল প্রদান করেছেন। সরকারপক্ষকে বলেছেন দুই সপ্তাহের মধ্যে তারা কী প্রতিবেদন নিয়ে আসবেন এটা জমা দেয়ার জন্য এবং রিপোর্টের ভিত্তিতে কী ব্যবস্থা নিয়েছেন এটাও দুই সপ্তাহের মধ্যে আদালতকে জানাতে বলেছেন।’

রিটের বিবাদীরা হলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকোশলী, রাজশাহী অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও নির্বাহী প্রকৌশলী এবং রূপপুর পারমানবিক বিদ্যুত কেন্দ্রের প্রকল্প পরিচালক।


Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com