শনিবার, ০২ মে ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

পন্টিং-ফিঞ্চের প্রশংসায় ভাসছেন রিশাদ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

বাংলাদেশের সম্ভাবনাময় লেগ স্পিনার রিশাদ হোসেনকে নিয়ে উচ্ছ্বসিত সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং ও অ্যারন ফিঞ্চ। আন্তর্জাতিক মঞ্চে ইতিমধ্যেই আলো ছড়িয়েছেন ২২ বছর বয়সী এ ক্রিকেটার। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ৭ ম্যাচে ১৪ উইকেট শিকার করে ইকোনমি রেখেছেন ৭.৭৬, ছিলেন আসরের ষষ্ঠ সেরা উইকেট শিকারি।

রিশাদের প্রতিভায় মুগ্ধ হয়ে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ ফ্র্যাঞ্চাইজি হোবার্ট হারিকেন্স তাকে এ মৌসুমে দলে ভিড়িয়েছে। এর আগে গত বছরও তাকে দলে নিয়েছিল হারিকেন্স, তবে বিপিএলের সঙ্গে সূচি সাংঘর্ষিক হওয়ায় খেলা সম্ভব হয়নি এবং বিসিবি এনওসি দেয়নি।

হোবার্ট হারিকেন্সের কনসালট্যান্ট হিসেবে থাকা পন্টিংয়ের সুপারিশে এবারও ড্রাফট থেকে তাকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। অ্যারন ফিঞ্চ এক পডকাস্টে বলেন, “রিশাদ অনেক মেধাবী লেগস্পিনার, সে সিরিয়াস টার্ন পায়। পন্টিংও তাকে অনেক মেধাবী মনে করেন।”

হোবার্ট হারিকেন্সের হাই-পারফরম্যান্স ইউনিটের জেনারেল ম্যানেজার স্যালিয়ান ব্রিগস জানান, “রিশাদের অ্যাটাকিং স্পিন এবং ব্যাটিং সক্ষমতা বিবেচনা করে তাকে দলে নেওয়া হয়েছে। আমরা ডিফেন্সিভ কাউকে চাইনি। আট নম্বরে ব্যাটিং করতে পারলে আমাদের ব্যাটিং লাইনআপও আরও শক্তিশালী হবে। পন্টিংও তার খেলা ও সম্ভাবনা জানেন, বিশ্বকাপেও তার পারফরম্যান্স চোখে পড়েছে।”

সব মিলিয়ে, হোবার্ট হারিকেন্সের বিশ্বাস, অস্ট্রেলিয়ায় রিশাদের অভিজ্ঞতা তার ক্যারিয়ারের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com