সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

ভৈরবে ভিক্ষাবৃত্তি নিয়ে দ্বন্দ্ব, ছেলের হাতে বাবা খুন

হৃদয় আজাদ, ভৈরব, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ২৪৪ বার পড়া হয়েছে
ভৈরবে ভিক্ষাবৃত্তি নিয়ে দ্বন্দ্ব, ছেলের হাতে বাবা খুন

কিশোরগঞ্জের ভৈরব পৌর এলাকায় বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগে আল আমিন (২৬) নামে একজনকে আটক করেছে ভৈরব থানা পুলিশ।

সোমবার (২৩ জুন) ৯৯৯ নম্বরে খবর পেয়ে ভোর চারটার দিকে পৌর শহরের ভৈরবপুর উত্তরপাড়া এলাকার কেবি হাউজের জালাল মিয়ার বাড়ি থেকে মো: হাফিজ উদ্দিন (৬৫) নামে নিহত পিতার লাশ লাশ উদ্ধার করে পুলিশ। জানা যায়, নিহত বাবা ও ছেলে দীর্ঘদিন ধরে বাসা ভাড়া নিয়ে একত্রে বাস করে আসছিলেন। তাদের জন্মস্থান বাড়ি নরসিংদী জেলার রায়পুরা থানার মনিপুরা গ্রামে। 

ঘাতক ছেলে আল আমিন প্রাথমিক জিঙ্গাসাবাদে পুলিশকে জানায়, তার বাবা তার অনিচ্ছা থাকা সত্বেও শহরে ভিক্ষাবৃত্তি করে আসছিলেন। এতে করে এলাকায় তার মান-সম্মান ক্ষুন্ন হওয়ায় ক্ষোভে এমন ঘটনা ঘটিয়েছে। আল আমিন পেশায় এক জন বিদুৎ চালিত বিভাটেক চালক।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, পৌর শহরের ভৈরবপুর উত্তরপাড়ার কেবি হাউজের জালাল মিয়ার বাড়িতে রোববার রাত দেড়টার সময় পাশের বাসিন্দা চিৎকার-চেচামেচি শুনতে পেয়ে এগিয়ে যান। এসময় তাদের কক্ষের সামনে গিয়ে ডাকাডাকি করলে কোন সাড়া না পেয়ে রাতেই জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে ঘটনার বর্ণনা করেন। পরে পুলিশ এসে ঘরের দরজা ভেঙ্গে দেখতে পায় কক্ষে ভিতরে নিহত বৃদ্ধের রক্তাক্ত মরদেহটি মাটিতে পড়ে আছে। ধারণা করা হচ্ছে ধারালো দেশীয় অস্ত্র নিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়েছে। এসময় ছেলে আল আমিনকে নিজ শয়নকক্ষ থেকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ ফুহাদ রুহানী জানান, গভীর রাতে ৯৯৯-এ খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করেছি। ধারণা করা হচ্ছে ধারালো দেশীয় অস্ত্র নিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়েছে। এসময় বাবাকে কুপিয়ে হত্যার সন্দেহে ছেলে আল আমিনকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এই বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছেন বলেও জানান তিনি। 

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com