বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
নাজমুল ইসলাম পদত্যাগ না করলে সব খেলা বয়কটের ঘোষণা ক্রিকেটারদের হুজাইফার মাথার গুলি এখনই বের করা যাচ্ছে না: চিকিৎসক ৭১ সদস্যের ঢাকাস্থ তাড়াইল বিএনপি ঐক্য ফোরামের আত্মপ্রকাশ ১২ ফেব্রুয়ারিই নির্বাচন, এক দিন পরেও নয়: প্রধান উপদেষ্টা ইরানে বিক্ষোভকারীদের ফাঁসি দেওয়া হলে ‘কঠোর ব্যবস্থার’ হুঁশিয়ারি ট্রাম্পের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ দাবিতে সায়েন্সল্যাব অবরোধ জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ সৌদির অর্থ, পাকিস্তানের পারমাণবিক ও তুরস্কের সামরিক শক্তি মিলিয়ে আসছে ‘ইসলামিক ন্যাটো’ আইপিওতে ফিরল লটারি পদ্ধতি বায়রার ভোটে ইসির অনুমতি, মামুনুল হককে শোকজ

হোসেনপুরে ১৫ অসচ্ছল প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ২১৩ বার পড়া হয়েছে
হোসেনপুরে ১৫ অসচ্ছল প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ।

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় ১৫ অসচ্ছল প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।

সোমবার (৩০ জুন) হোসেনপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ের সামনে সমাজ কল্যাণ মন্ত্রণালয়াধীন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের মাধ্যমে অসচ্ছল প্রতিবন্ধী ব্যাক্তিদের মাঝে বিনা মূল্যে  এসব হুইল চেয়ার বিতরণ করা হয়।

উপজেলা সমাজসেবা কার্যালয় ও উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ  জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মিঠুন চক্রবর্ত্তী,উপজেলা সমাজসেবা কর্মকর্তা এহছানুল হক,মহিলা বিষয়ক কর্মকর্তা মুহাম্মদ জিয়াউর রহমান,হোসেনপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সঞ্জিত চন্দ্র শীল, মফস্বল সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি এস কে শাহীন নবাব, সোহেল হায়দার জেলা গনঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক  প্রমূখ। হুইলচেয়ার পেয়ে উপকারভোগীরা আনন্দ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com