সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

হোসেনপুরে অর্ধশতাধিক টিয়াপাখি অবমুক্ত:ফাঁদ  পুড়িয়ে ধ্বংস

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ২৫৬ বার পড়া হয়েছে
হোসেনপুরে অর্ধশতাধিক টিয়াপাখি অবমুক্ত:ফাঁদ  পুড়িয়ে ধ্বংস

কিশোরগঞ্জের হোসেনপুরে অভিযান চালিয়ে অর্ধশতাধিক টিয়াপাখি অবমুক্ত করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৮ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে আড়াইবাড়িয়া ইউনিয়নের জামাইল এলাকার বেদে পল্লীতে এ অভিযান পরিচালনা করা হয়।দীর্ঘদিন ধরে বেদে সম্প্রদায়ের কিছু লোক জেলার বিভিন্ন স্থান থেকে ফাঁদ পেতে অবৈধভাবে টিয়াপাখি শিকার করে আসছিল বলে জানা গেছে। খবর পেয়ে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা.  উজ্জ্বল হোসাইনের নেতৃত্বে অভিযান চালানো হয়।

তবে অভিযানের খবর পেয়ে বেদে সম্প্রদায়ের লোকজন পালিয়ে যায়।অভিযানে ফেলে যাওয়া জাল, আঠা, বাঁশের লাঠি, দড়ি ও শুটকি মাছসহ পাখি শিকারের কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়। পরে এসব ফাঁদ আগুনে পুড়িয়ে ধ্বংস করেন হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা। তিনি নিজ হাতে উদ্ধারকৃত অর্ধশতাধিক টিয়াপাখিকে অবমুক্ত করে আকাশে উড়িয়ে দেন।এ সময় উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফরিদ আল সোহান, ডাঃ তানভীর হাসান জিকো, হোসেনপুর থানার ওসি (তদন্ত) লিমন বোস,তরুণ সমাজসেবক এসএম মিজানুর রহমান মামুন, সাংবাদিক শাহিন আলম। ইউএনও কাজী নাহিদ ইভা বলেন, “বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী যেকোনো ধরনের পাখি আটকে রাখা, বিক্রি বা শিকার করা দণ্ডনীয় অপরাধ।

পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় আমাদের এই ধরনের অভিযান চলমান থাকবে। প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ উজ্জ্বল হোসাইন  বলেন, “পাখি প্রকৃতির বন্ধু। এগুলো রক্ষায় শুধু প্রশাসনের নয়, আমাদের সবার দায়িত্ব রয়েছে। সামাজিক প্রতিরোধ ছাড়া এ ধরনের অপরাধ বন্ধ করা সম্ভব নয়।”

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com