গ্রেড পরিবর্তন, টেকনিক্যাল পদ মর্যাদা প্রদান ও পদোন্নতিসহ ৬ দফা দাবিতে কিশোরগঞ্জে অবস্থান কর্মসূচি পালন করেছে স্বাস্থ্য সহকারীরা। বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন জেলা শাখার উদ্যোগে বুধবার (৮ই জুন ) সকালে সিভিল সার্জনের কার্যালয়ের সামনে এ কর্মসূচি শুরু হয়। বৃষ্টি উপেক্ষা করে সংগঠনের ব্যানারে কয়েক শত স্বাস্থ্য সহকারী কর্মসূেিত অংশ নিয়ে দাবী আদায়ে বিভিন্ন শ্লোগান দেন।
সেখানে অবস্থান নিয়ে তিন ঘন্টা অবস্থান কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন সভাপতির বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন কিশোরগঞ্জ সভাপতি মুয়েদ সিদ্দিকী, সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, দপ্তর সম্পাদক হবিকুল হাসান এবং সংগঠনের উপদেষ্টা আব্দুল রহমান রুমী।
বক্তারা অভিযোগ করেন, ২৫ বছর ধরে বিভিন্ন সময় আন্দোলন করে আসলেও দাবি না মেনে শুধু আশ্বাস দেয়া হচ্ছে। গ্রেড পরিবর্তন, টেকনিক্যাল পদ মর্যাদা প্রদান ও পদোন্নতিসহ কোন দাবীই পূরণ করা হচ্ছে না।
বক্তারা স্বাস্থ্য বিভাগে দীর্ঘদিন ধরে চলা বৈষম্য নিরসনেরও দাবি জানিয়ে বলেন, অন্যথায় কঠিন আন্দোলন গড়ে তোলা হবে।