মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঈদুল আজহা ২৮ মে ঈদ উপলক্ষে আগামী ২৩ ও ২৪ মে খোলা থাকবে ব্যাংক মুশফিকের রেকর্ড সেঞ্চুরি ২০২৬-২৭ অর্থবছরে ৩ লাখ কোটি টাকার এডিপি, শিক্ষা-স্বাস্থ্যে বড় বরাদ্দ ইরান যুদ্ধে বৈশ্বিক কোম্পানিগুলোর ক্ষতি ন্যূনতম ২৫ বিলিয়ন ডলার, বাড়ছে প্রতিদিনই কমিটি গঠন নিয়ে শ্রমিকদের দ্বন্দ্ব: রাজশাহী থেকে সব রুটে বাস বন্ধ র‍্যাব থাকা না থাকা ও নতুন এলিট ফোর্স নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী হোসেনপুরে ‘পার্টনার কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠিত কৃষি, পুষ্টি ও উদ্যোক্তা উন্নয়নে করণীয় নিয়ে আলোচনা ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে তাড়াইলে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত কিশোরগঞ্জে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬” শুরু ১৯ মে

এরশাদ লাইফ সাপোর্টে, অবস্থা ‘সংকটাপন্ন’

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০১৯
  • ৪৮১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদের অবস্থার অবনতি হওয়ায় তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে। ৮৯ বছর বয়সী এ সাবেক সামরিক শাসককে বৃহস্পতিবার বিকাল ৪টা ১০ মিনিটে লাইফ সাপোর্টে নেয়া হয় বলে তার উপ প্রেস সচিব খন্দকার দেলোয়ার জালালী ইউএনবিকে জানিয়েছেন। সোমবার সন্ধ্যায় সিএমএইচে চিকিৎসাধীন এরশাদকে দেখার পর স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছিলেন, অবস্থা সংকটাপন্ন হওয়ায় এরশাদকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

তবে মঙ্গলবার জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের দাবি করেন, তাকে লাইফ সাপোর্ট দেয়া হয়নি। শ্বাস-প্রশ্বাসে সমস্যার কারণে তাকে শুধু অক্সিজেন সাপোর্ট দেয়া হচ্ছে। আজ বৃহস্পতিবার দুপুরে জিএম কাদের বলেন, তার ভাই এরশাদের শারীরিক অবস্থা চিকিৎসকদের প্রত্যাশা অনুযায়ী উন্নতি হচ্ছে না।

জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘গত তিন দিন ধরে তার (এরশাদ) শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে।’ জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, তার ভাইয়ের তন্দ্রাচ্ছন্নভাব বেড়েছে এবং তিনি অধিকাংশ সময়ই ঘুমিয়ে রয়েছেন। ‘চিকিৎসকরা এটাকে ভালো লক্ষণ হিসেবে দেখছেন না।’ তিনি জানান, বর্তমানে এরশাদের রক্তে ইউরিয়া অনেক বেশি, যা তন্দ্রাচ্ছন্নভাবের কারণ এবং চিকিৎসকরা এটা নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। ‘সিএমএইচের চিকিৎসকরা দেশি-বিদেশি বিশেষজ্ঞের সাথে আলাপ-আলোচনা করেই সাবেক রাষ্ট্রপতিকে বিশ্বমানের চিকিৎসা দিচ্ছেন।’

কাদের বলেন, সিএমএইচের চিকিৎসকরা মনে করলেই এরশাদকে বিদেশে নেয়া হবে। ‘প্রয়োজনে বিদেশ থেকে বিশেষজ্ঞ চিকিৎসক আনা হবে।’ তিনি বলেন, তার ভাইয়ের ফুসফুসের সংক্রমণ প্রত্যাশা অনুযায়ী কমছে না। প্রয়োজন অনুযায়ী কিডনি কাজ করছে না, এ কারণে তার শরীরে কিছুটা পানি জমেছে।

জাতীয় পার্টির নেতা বলেন, এরশাদের সেরা চিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসকরা আন্তরিকতার সাথে কাজ করছেন। শুক্রবার দেশের সকল মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডাসহ ধর্মীয় প্রতিষ্ঠানে এরশাদের রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা করতে দেশবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।

গত ২৬ জুন শারীরিক অবস্থা খারাপ হওয়ায় সংসদের বিরোধী দলীয় নেতা এরশাদকে সিএমএইচে ভর্তি করা হয়। রক্তে হিমোগ্লোবিন স্বল্পতা, লিভারে সমস্যা, রক্তে সংক্রমণসহ নানা বার্ধক্যজনিত রোগে ভুগছেন এ রাজনৈতিক নেতা।


Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com