সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

পাকুন্দিয়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

কিশোরগঞ্জের পাকুন্দিয়ার পুকুরের পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু হয়েছে। সে শিমুলিয়া গ্রামের ভূইয়া বাড়ীর মুস্তাকিমের ছেলে রাফসান। বিষয়টি নিশ্চিত করেছেন পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাওখায়াত হোসেন।

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে আমাদের অগোচরে বাড়ি পাশে পুকুরে পানিতে পড়ে যায় ঐ শিশুটি। দীর্ঘক্ষন দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজা খুঁজি শুরু করে। কোথায়ও না পেয়ে বাড়ি পাশের পুকুরে পানিতে শিশুটির মরদেহ ভাসতে দেখা যায়। তাৎক্ষনিক থানা খবর দিলে ঘটনাস্থলে পুলিশ চলে আসে। পুলিশ জানায় এ ঘটনা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com