বুধবার, ২০ মে ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু রংপুরে গরুর আবাসিক হোটেল শেখ হাসিনার প্রতিও আমাদের ‘ইনসাফ’ থাকবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ভারতের নাগরিকত্ব পেতে প্রতিবেশী দেশের নাগরিকদের পাসপোর্ট জমা দেওয়ার নিয়ম চালু ভারতের নাগরিকত্ব পেতে প্রতিবেশী দেশের নাগরিকদের পাসপোর্ট জমা দেওয়ার নিয়ম চালু সংসদ নির্বাচনে আনসার বাহিনী প্রশংসনীয় ভূমিকা পালন করেছে: প্রধানমন্ত্রী ভারতীয় চ্যানেলগুলোকে টেক্কা দেওয়ার মত চ্যানেল বাংলা টিভি পাকুন্দিয়ায় আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রিয় শিক্ষিকার মৃত্যুর খবর শুনে ছাত্রীর মৃত্যু তাড়াইলে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন

বাংলাদেশ-নেপাল ম্যাচে ৩ গোলে এগিয়ে বাংলাদেশে, বিমান দুর্ঘটনায় খেলা শুরুর আগে এক মিনিট নিরবতা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে
বাংলাদেশ-নেপাল ম্যাচে ৩ গোলে এগিয়ে বাংলাদেশে, বিমান দুর্ঘটনায় খেলা শুরুর আগে এক মিনিট নিরবতা

আজ দুপুরে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এই ঘটনায় ১৯ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন। দুর্ঘটনার শোক স্মরণে আজ সন্ধ্যায় সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে বাংলাদেশ-নেপাল ম্যাচ শুরুর আগে এক মিনিট নিরবতা পালন করা হয়েছে। ম্যাচটি চলছে কিংস অ্যারেনায়। এই রিপোর্ট লেখা পর্যন্ত খেলার ৬০ মিনিট অতিক্রম হয়ে গেছে। ৩-০ গোলে এগিয়ে আছে বাংলাদেশ।

এই দুর্ঘটনা শুধু জনজীবন নয়, ক্রীড়াঙ্গনেও গভীর শোকের আবহ তৈরি করেছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), কাবাডি ফেডারেশনসহ বিভিন্ন ক্রীড়া সংগঠন ও ব্যক্তিত্বরা শোক প্রকাশ করেছেন। বাফুফে শোক জানানো ছাড়াও ম্যাচ শুরুর আগে নিরবতা পালনের সিদ্ধান্ত নেয়। তবে বাংলাদেশের খেলোয়াড়দের কালো ব্যাজ ধারণ করতে দেখা যায়নি।

উল্লেখ্য, আজকের বাংলাদেশ-নেপাল ম্যাচটিই এই টুর্নামেন্টের অঘোষিত ফাইনাল। গ্রুপ পর্বে অনুষ্ঠিত এই ম্যাচে বাংলাদেশ ড্র করলেই চ্যাম্পিয়ন হবে, অন্যদিকে নেপালকে চ্যাম্পিয়ন হতে হলে জয় পেতে হবে।

বাংলাদেশের কোচ পিটার বাটলার আজ পূর্ণ শক্তির একাদশ নিয়ে মাঠে নামেন। একাদশে আছেন অধিনায়ক আফিদা খন্দকার, স্বপ্না রানী ও সাসপেনশন কাটিয়ে ফেরা সাগরিকা। ম্যাচ শুরুর আগে দুই দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, বাফুফে সভাপতি, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব এবং সাফ সাধারণ সম্পাদক।

বাংলাদেশ একাদশ: মিলি আক্তার (গোলরক্ষক), আফিদা খন্দকার, নবারুন, জয়নব বিবি, স্বপ্না রানী, ঐশী খাতুন, সাগরিকা, উমহেলা মারমা, মুনকি আক্তার, পূজা দাশ ও শান্তি মারডি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com