জাকের আলীর দুর্দান্ত ফিফটিতে ভর করে ১৩৩ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। ইনিংসের শুরু থেকেই নিয়মিত উইকেট হারালেও একপ্রান্ত আগলে রেখে গুরুত্বপূর্ণ ৫৫ রান করেন জাকের।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে পাকিস্তান। মাত্র ১৫ রানের মধ্যেই তারা হারিয়ে ফেলে টপ অর্ডারের পাঁচ ব্যাটারকে। টাইগার বোলারদের দারুণ আগ্রাসী বোলিংয়ে ব্যাট হাতে কোনো প্রতিরোধ গড়তে পারেননি পাকিস্তানের ব্যাটাররা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তান ৭ ওভারে শেষে ৫ ওইকেট হারিয়ে ১০ রানে বিপদে রয়েছে।