সোমবার, ২৫ মে ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

সনাক কিশোরগঞ্জের ২০২৫-২৬ সালের নতুন কমিটি গঠিত

মো: আল-আমীন, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে
সনাক কিশোরগঞ্জের ২০২৫-২৬ সালের নতুন কমিটি গঠিত

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের অংশ হিসেবে গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) কিশোরগঞ্জের ২০২৫-২০২৬ সালের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন স্বপন কুমার বর্মন, যিনি আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হিসেবে দীর্ঘদিন ধরে শিক্ষা ক্ষেত্রে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। শুধু শিক্ষকতা নয়, তিনি কিশোরগঞ্জ জেলা পাবলিক লাইব্রেরি, বিশ্বসাহিত্য কেন্দ্রসহ জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক সংগঠনে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।

সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দুইজন বিশিষ্ট আইনজীবী—কিশোরগঞ্জ জেলা কর আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট মো. আবুল কাসেম এবং কিশোরগঞ্জ জেলা বারের অভিজ্ঞ নারী আইনজীবী এ্যাডভোকেট হামিদা বেগম।

কমিটি গঠনের সময় টিআইবি ও সনাকের গাইডলাইন অনুসরণ করে প্রজ্ঞাপন জারির মাধ্যমে সদস্যদের নাম ঘোষণা করা হয়। নির্বাচিত কমিটির অন্যান্য সদস্যদের নাম পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলে জানা গেছে।

প্রসঙ্গত, নবনির্বাচিত এই কমিটি আগামী ১ আগস্ট ২০২৫ তারিখ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবে।

টিআইবি’র উদ্যোগে গঠিত সনাক দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কিশোরগঞ্জেও সনাক বিগত বছরগুলোতে দুর্নীতিবিরোধী কার্যক্রম, গণসচেতনতা সৃষ্টি, সামাজিক নজরদারি ও নাগরিক সম্পৃক্ততায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

সনাক কিশোরগঞ্জের নতুন নেতৃত্বে এ কার্যক্রম আরও গতিশীল হবে—এমনটাই প্রত্যাশা সচেতন নাগরিক সমাজের।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com