কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা পৌর বিএনপির নতুন সদস্য ও নবায়ন কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠিত হয়।
রবিবার বিকাল ৪ ঘটিকায় আসাদুজ্জামান খান অডিটোরিয়াম হল রুমে পৌর বিএনপির সভাপতি এ কে এম শফিকুল হক শফিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সভাপতি এবং কিশোরগঞ্জ সম্পাদক পরিষদের সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেল।
এতে আরও উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা কৃষকদলের সভাপতি এডভোকেট মাজাহারুল ইসলাম, জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম ভিপি সুমন, জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহিদুল্লাহ কায়সার, জেলা শ্রম বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, জেলা যুবদলের সহ সভাপতি গোলাম মোস্তফা পারভেজ, হোসেনপুর উপজেলার বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ, উপজেলা কৃষক দলের সভাপতি আব্দুস সালাম, পৌর ছাত্রদলের সভাপতি মোঃ রাজিব আহম্মদ , হোসেনপুর তাতীদলের সভাপতি মোঃ শামছুল আলম পারভেজ, হোসেনপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক এনামুল হক নাঈম, সাধারন সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন রাজিব, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সারোয়ার আলম নয়ন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ রবি হোসেন রবি, সহ শিক্ষা বিষয়ক সম্পাদক আতাহার আলী মৃর্ধা, উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক নাজমুল ফয়েজ টুটুল, পৌর বিএনপির সহ সাধারন সম্পাদক মোঃ মোস্তাক আহেম্মদ ডালিম, পৌর বিএনপির সহ সভাপতি শহিদুল হক, পৌর বিএনপির সদস্য রতন মিয়া, সদস্য বাচ্চু মিয়া।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর বিএনপির সাধারন সম্পাদক ও সাংবাদিক মানছুরুল হক রবিন।