রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা ডিএল মেথডে হার, নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজ ভাগাভাগি করল বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ পুনরায় শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে: ইরান সীতাকুণ্ডে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত, আহত ২ হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তহবিল বাড়ানোর উদ্যোগ কিশোরগঞ্জে সন্ত্রাসী হামলায় আহত কৃষকদল নেতা মারা গেছেন নওগাঁর বদলগাছীতে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত কিশোরগঞ্জে কটিয়াদীতে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কিছু মহল দেশকে ‘বন্ধুহীন’ বানাতে চায়: তারেক রহমান

জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা শুরু

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে
জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা শুরু

জুলাই শহীদদের স্মরণে আয়োজিত রাজধানীর মানিক মিয়া এভিনিউতে শুরু হয়েছে দিনব্যাপী ‘জুলাই পুনর্জাগরণ’ সাংস্কৃতিক অনুষ্ঠান।

মঙ্গলবার (৫ আগস্ট) বেলা ১১টায় সাইমুম শিল্পীগোষ্ঠীর পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানমালা শুরু হয়। দিনব্যাপী এই আয়োজনে একে একে পরিবেশনা করবেন দেশের বিভিন্ন জনপ্রিয় শিল্পীগোষ্ঠী, ব্যান্ড ও একক শিল্পী। অনুষ্ঠানে থাকছে ধর্মীয় বিরতিসহ ঐতিহাসিক ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ ও ড্রোননির্ভর বিশেষ নাট্য-উপস্থাপনা।

সূচি অনুসারে, ১১টা ২০ মিনিটে ইসলামী শিল্পীগোষ্ঠী সাইমুমের পরিবেশনা রয়েছে। ১১টা ৪০ মিনিটে থাকবে কলরব শিল্পীগোষ্ঠীর পরিবেশনা। দুপুর ১২টা ৫ মিনিটে বক্তব্য দেবেন নাহিদ ইসলাম। সাড়ে ১২টায় সংগীত পরিবেশনা করবেন তাশফি।

দুপুরে নামাজের বিরতির পর চিটাগাং হিপহপ হুড, সেজান এবং শূন্য ব্যান্ড পারফর্ম করবে। এরপর ২টা ২৫ মিনিটে ‘ফ্যাসিস্টের পলায়ন ক্ষণ’ উদযাপন করা হবে। এরপর আবার কনসার্ট শুরু হবে। সায়ান, ইথুন বাবু ও মৌসুমি, সোলস এবং ওয়ারফেজ পারফর্ম করবে তখন। দুপুর ২টা ৪০ মিনিটে সায়ান, বিকেল ৩টায় ইথুন বাবু ও মৌসুমির গান, বিকেল ৩টা ৩০ মিনিটে সোলস এবং ৪টায় ওয়ারফেজের পরিবেশনা থাকবে।

বিকেল পৌনে ৫টায় আসরের নামাজের বিরতি রয়েছে।

এরপর ঐতিহাসিক ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা। বিকেল ৫টা ৩০ মিনিটে বেসিক গিটার লারনিং স্কুলের পরিবেশনা রয়েছে। ৫টা ৫০ মিনিটে এফ মাইনর ও ৬টা ১৫ মিনিটে পারশা মঞ্চ মাতাবে। সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে মাগরিবের আজান ও নামাজের বিরতি দেওয়া হবে।

এরপর সন্ধ্যা ৭টায় এলিটা করিম সংগীত পরিবেশন করবেন। সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত স্পেশাল ড্রোন ড্রামা ‘ডু ইউ মিস মি’ পরিবেশিত হবে। এরপর ড্রোন শো অনুষ্ঠিত হবে। তারপর সংগীত পরিবেশন করবে জনপ্রিয় ব্যান্ড আর্টসেল। এ ছাড়া আরও থাকবে নানা আয়োজন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com