রবিবার, ০৩ মে ২০২৬, ০২:০২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা ডিএল মেথডে হার, নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজ ভাগাভাগি করল বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ পুনরায় শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে: ইরান সীতাকুণ্ডে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত, আহত ২ হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তহবিল বাড়ানোর উদ্যোগ কিশোরগঞ্জে সন্ত্রাসী হামলায় আহত কৃষকদল নেতা মারা গেছেন নওগাঁর বদলগাছীতে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত কিশোরগঞ্জে কটিয়াদীতে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কিছু মহল দেশকে ‘বন্ধুহীন’ বানাতে চায়: তারেক রহমান

হাসিনার আইনজীবী হতে পান্নার আবেদন, খারিজ করলেন ট্রাইব্যুনাল

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে
হাসিনার আইনজীবী হতে পান্নার আবেদন, খারিজ করলেন ট্রাইব্যুনাল

জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে আইনজীবী হতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করেছেন আলোচিত-সমালোচিত আইনজীবী জেড আই খান পান্না। তবে খারিজ করে দেন ট্রাইব্যুনাল।

মঙ্গলবার (১২ আগস্ট) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এই আবেদন খারিজ করেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

আজকে ট্রাইব্যুনালের বিচার কার্যক্রমের শুরুতে কথা বলেন আইনজীবী নাজনীন নাহার। তিনি বলেন, জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না আজকে এখানে আসতে পারেননি। তিনি শেখ হাসিনার পক্ষে আইনজীবী হিসেবে নিয়োগ পেতে চান। এ কথা ট্রাইব্যুনালকে জানানোর জন্য তাকে (নাজনীন) বলেছেন।

তখন ট্রাইব্যুনাল বলেন, শেখ হাসিনার পক্ষে স্টেট ডিফেন্স (রাষ্ট্র নিযুক্ত আইনজীবী) নিয়োগ দেওয়া হয়েছে। এটা ওভার (শেষ)। উনি সিভি দিলে অন্য মামলায় তাকে আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি দেখবেন। তা ছাড়া কাকে স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়া হবে, সেটা ট্রাইব্যুনালের বিষয়।

ট্রাইব্যুনাল আরও বলেন, তিনি প্রসিডিওর জানেন। যে মামলায় আসামি উপস্থিত নাই, এমন পার্টিকুলার মামলায় আসবেন কেন? তা ছাড়া এ মামলায় যখন ডিফেন্স নিয়োগ দেওয়া হচ্ছিল, তখন তিনি এসে বলতে পারতেন। তখন বিবেচনা করা যেত কাকে নিয়োগ দেওয়া হবে। ট্রেন স্টেশন ছেড়ে যাওয়ার পর মাস্টারকে বললেন, ট্রেনে উঠিয়ে দেন।

একপর্যায়ে আইনজীবী নাজনীন নাহার বলেন, শেখ হাসিনার পক্ষে যাকে স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়া হয়েছে, তাকে সহযোগিতা করতে চান জেড আই খান পান্না। এই আবেদনও খারিজ করে দেন ট্রাইব্যুনাল।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com