সোমবার, ২৫ মে ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

পাকুন্দিয়ায় যৌথ বাহিনীর অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৩০২ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় যৌথ বাহিনীর অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক

কিশোরগঞ্জের পাকুন্দিয়া পুলেরঘাট বাজারে যৌথ বাহিনীর অভিযানে ১ হাজার ৩৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) সকালে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করেন কিশোরগঞ্জের অস্থায়ী ক্যাম্পের ক্যাপ্টেন আবির আহমেদ ও কিশোরগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন।

অভিযানে লোকনাথ মিষ্টান্ন ভান্ডারের পশ্চিম পাশে রাস্তার ওপর থেকে মোটরসাইকেলসহ দুই ব্যক্তিকে আটক করা হয়। আটকরা হলেন—ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার তোফায়েলনগর মুকুন্দপুর গ্রামের নান্নু ভুঁইয়ার ছেলে মো. সেলিম ভূঁইয়া (৩০) এবং ময়মনসিংহের তারাকান্দা উপজেলার মাসকান্দা গ্রামের মতিন সরকারের ছেলে আল আমিন (৩২)।

অভিযানকালে তাদের কাছ থেকে দুটি মোটরসাইকেলও জব্দ করা হয়। আটক ব্যক্তিদের পাকুন্দিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com