সোমবার, ২৫ মে ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

কিশোরগঞ্জে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ

কিশোরগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার আয়োজনে ৩ দফা দাবিতে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) বিকাল ৩টায় আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা সভাপতি হাফেজ মাওলানা প্রভাষক আলমগীর হোসাইন তালুকদারের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মাওলানা নোমান আহমাদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) জি. এম. রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) মাওলানা আরিফুল ইসলাম, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাবেক কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মাওলানা প্রফেসর আজিজুর রহমান (জার্মানি), মাওলানা শফিকুল ইসলাম ফারুকী, সিনিয়র সহ-সভাপতি কে. এম. আনিসুজ্জামান, সহ-সভাপতি জনাব মুহাম্মাদ রুকন উদ্দিন, জয়েন্ট সেক্রেটারি প্রভাষক মাওলানা মোস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম, প্রচার ও দাওয়াহ সম্পাদক হাফেজ আব্দুল আউয়াল, দফতর সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ হাদিউল ইসলাম, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মাওলানা হাদিউল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি ত্বোয়াসিন বিন মুজিব, সহ-অর্থ ও প্রকাশনা সম্পাদক মাওলানা ইমদাদুল্লাহ মাহবুব, সদর সেক্রেটারি মুহাম্মাদ সাদেকুল ইসলাম সাদিক, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা সাধারণ সম্পাদক শ্রমিক নেতা মাসুদ নূর, জাতীয় শিক্ষক ফোরাম কিশোরগঞ্জ জেলা সভাপতি মাওলানা নূর আহমাদ, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কিশোরগঞ্জ জেলা সভাপতি মুফতি কফিল উদ্দিন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা সভাপতি রবিউল ইসলাম শাহীন এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলা সভাপতি তানভীর আহমাদ।

সমাবেশে বক্তারা ৩ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান এবং দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com