সোমবার, ২৫ মে ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

পাকুন্দিয়ায় অচেতন করে অটোরিকশা ছিনতাই, চালকের মৃত্যু॥ গ্রেফতার ২

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ২০৩ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় অচেতন করে অটোরিকশা ছিনতাই, চালকের মৃত্যু॥ গ্রেফতার ২

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অটোরিকশা চালককে চেতনানাশক খাইয়ে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৬ আগস্ট) গভীর রাতে কিশোরগঞ্জ শহরের স্টেশন রোডের উজান ভাটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—গোপালগঞ্জ জেলার গোপীনাথপুর গ্রামের মৃত জসীম উদ্দিনের ছেলে হিরু শেখ (৪৫) এবং কিশোরগঞ্জ সদর উপজেলার আমাটি শিপপুর গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে বিপ্লব (৪৫)।

থানা সূত্রে জানা গেছে, পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের বাঘপাড়া গ্রামের সুরতান (৬২) গত ৩ আগস্ট (রোববার) সন্ধ্যায় অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। এসময় দুর্বৃত্তরা তাকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে পাকুন্দিয়া পৌরসদর জামে মসজিদের সামনে ফেলে পালিয়ে যায়। স্থানীয়রা সুরতানকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কিশোরগঞ্জ সদর হাসপাতালে রেফার করেন। পরের দিন তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে নেয়ার পথে তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের স্ত্রী মিনা আক্তার বাদী হয়ে ৮ আগস্ট পাকুন্দিয়া থানায় মামলা দায়ের করেন। মামলার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্য-প্রযুক্তির সহায়তায় আসামিদের শনাক্ত করে পুলিশ। পরে অভিযান চালিয়ে উজান ভাটি আবাসিক হোটেল থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়।

পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ছিনতাই হওয়া অটোরিকশা বিক্রির ১৮ হাজার টাকা এবং চুরিকাজে ব্যবহৃত দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তার ও অটোরিকশা উদ্ধারের অভিযান অব্যাহত রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com