সোমবার, ২৫ মে ২০২৬, ১২:২১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

জুলাই আন্দোলন নিয়ে বিতর্কিত বক্তব্য: কিশোরগঞ্জে ফজলুকে অবাঞ্ছিত ঘোষণা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে
জুলাই আন্দোলন নিয়ে বিতর্কিত বক্তব্য: কিশোরগঞ্জে ফজলুকে অবাঞ্ছিত ঘোষণা

পতিত আওয়ামী লীগ থেকে দলে ভিড়ে আসা বিএনপি নেতা ফজলুর রহমানের জুলাই আন্দোলন নিয়ে সাম্প্রতিক মন্তব্যের প্রতিবাদে কিশোরগঞ্জে গণজুতা নিক্ষেপ কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। রোববার (২৪ আগস্ট) সন্ধ্যায় গুরুদয়াল সরকারি কলেজ মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জানা গেছে, সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে ফজলুর রহমান জুলাই আন্দোলনের শক্তিকে ‘কালো শক্তি’ এবং তাদের সহযোগীদের ‘রাজাকারের সন্তান’ বলে অভিহিত করেন। একই সঙ্গে তিনি দাবি করেন, গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার পতনের নেপথ্যে মূলত জামায়াত-শিবিরের ষড়যন্ত্র ছিল। তার এ মন্তব্য কিশোরগঞ্জের শিক্ষার্থীদের তীব্র ক্ষোভের জন্ম দেয়।

শিক্ষার্থী খলিলুর রহমান বলেন, “ফজলুর রহমানের মন্তব্য অত্যন্ত ঔদ্ধত্যপূর্ণ। তাকে শোকজ করা হয়েছে জেনেছি, আমরা তার স্থায়ী বহিষ্কার দাবি করছি।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক রাতুল নাহিদ ভূঁইয়া জানান, “এ ধরনের উস্কানিমূলক বক্তব্যের জন্য ফজলুর রহমানকে কিশোরগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করছি।”

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সাবেক আহ্বায়ক হাফেজ ইকরাম হোসেন, সাবেক সদস্যসচিব ফয়সাল প্রিন্স, সাবেক যুগ্ম আহ্বায়ক রাতুল নাহিদ ভূঁইয়া, ওয়ারিয়র্স অব জুলাই মুখপাত্র মানস সরকার উৎস, সাবেক মুখপাত্র সাবিরুল হক তন্ময়, সাবেক যুগ্ম সদস্যসচিব শামসুর রহমানসহ অসংখ্য শিক্ষার্থী ও সাধারণ মানুষ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com