সোমবার, ২৫ মে ২০২৬, ১২:২১ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

পাকুন্দিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ১৯৩ বার পড়া হয়েছে
পাকুন্দিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসময় স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রমে নানা অনিয়মের প্রমাণ মিলেছে বলে তারা জানিয়েছেন।
বুধবার (২৭ আগস্ট) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টানা পাঁচ ঘণ্টা অভিযান চালায় তিন সদস্যের দুদক টিম। এতে নেতৃত্ব দেন দুদক কিশোরগঞ্জের সহকারী পরিচালক সৈয়দ মোহাম্মদ সোহেল। তাঁর সঙ্গে ছিলেন গাড়িচালক মো. নুরুজ্জামান ও কনস্টেবল মো. ইয়াকুব আলী।
অভিযান শেষে দুদকের সহকারী পরিচালক সৈয়দ মোহাম্মদ সোহেল বলেন, হাসপাতালে চিকিৎসক সংকট, দীর্ঘদিন ধরে কয়েকজন চিকিৎসক অন্যত্র প্রেষণে, রোগীদের নিম্নমানের খাবার পরিবেশনসহ নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগে অভিযান চালানো হয়। অভিযানের সময় হাসপাতালে চিকিৎসক সংকটসহ চারজন চিকিৎসক অন্যত্র প্রেষণে থাকার বিষয়ে প্রমাণ মিলেছে। যে কয়জন চিকিৎসক রয়েছে তাদের মধ্য থেকে অনেকেই সময়মতো হাসপাতালে আসেন না। ফলে চিকিৎসা সেবা মারাত্মক ব্যাহত হচ্ছে। রোগীদের এক্স-রেসহ বিভিন্ন টেস্ট বাইরে করতে হয়। সেইসঙ্গে রোগীদের দেওয়া খাবার নিম্নমানের এবং পরিমাণে কম দেওয়া হয়। এসব বিষয় নিয়ে সেবাপ্রার্থীদের মধ্যে অসন্তোষ দেখা গেছে।
তিনি বলেন, আমরা অভিযোগের সামগ্রিক তথ্য দুদকের প্রধান কার্যালয়ে জানাব। সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা. নূর-এ-আলম খান দুদকের অভিযান পরিচালনার বিষয়টি নিশ্চিত করেছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com