শনিবার, ০২ মে ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

বিশ্বকাপ থেকে কত টাকা পেল বিসিবি?

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ৭ জুলাই, ২০১৯
  • ৫২৬ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক :

ইংল্যান্ড বিশ্বকাপে ৯ ম্যাচে ৩ জয় নিয়ে অষ্টম স্থানে থেকে আসর শেষ করেছে বাংলাদেশ। এবারের আসরের প্রতিটি ম্যাচের জন্য প্রাইজমানির ব্যবস্থা রেখেছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। স্বাভাবিকভাবেই কৌতুহলী ক্রিকেটপ্রেমীদের প্রশ্ন- বিশ্বকাপ থেকে কত টাকা পেল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)?

চলতি বিশ্বকাপে ৯ ম্যাচ খেলে ৩টিতে জয় পেয়েছেন টাইগাররা। বিপরীতে তারা হারের তিক্ত স্বাদ পেয়েছেন ৫টিতে। ১টি খেলা বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। গ্রুপপর্বে প্রতি ম্যাচে জয়ী দলের জন্য ৪০ হাজার ডলার পুরস্কার বরাদ্দ রেখেছিল আইসিসি। টাকায় এ অংক প্রায় ৩৪ লাখ। ৩ ম্যাচ জয়ের কারণে বাংলাদেশ পাচ্ছে ১ লাখ ২০ হাজার ডলার। অর্থাৎ শুধু দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানকে হারিয়ে প্রায় ১ কোটি দেড় লাখ টাকা পাচ্ছে বিসিবি।

এছাড়া বৃষ্টিতে ভেসে যাওয়া ম্যাচ থেকেও ২০ হাজার ডলার পাচ্ছে বোর্ড। কারণ, ম্যাচে বরাদ্দ ৪০ হাজার ডলার দুই দলের মধ্যে সমানভাবে ভাগ করে দেয়া হবে। বাংলাদেশ মুদ্রামানে যা ১৭ লাখ টাকার কাছাকাছি।
পাশাপাশি গ্রুপপর্বে আটকে যাওয়া প্রতিটি দলকে অতিরিক্ত ১ লাখ ডলার দেবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। টাকার অংকে যা আনুমানিক সাড়ে ৮৪ লাখ।

অর্থাৎ, সবমিলিয়ে ইংল্যান্ড বিশ্বকাপ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তহবিলে জমা পড়ছে ২ কোটি টাকার ওপরে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com