মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার ট্রাফিক মামলার জরিমানা পরিশোধ নিয়েও ভুয়া বার্তা, সতর্ক করল পুলিশ জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসীরা রাস্তা কেটে ত্রিমুখী হামলা চালায় যৌথ বাহিনীর ক্যাম্পে বিএনপি সরকারের ১০০ দিনে ৬০ সিদ্ধান্তের ৬২ শতাংশ বাস্তবায়নের দাবি ঈদকে সামনে রেখে তাড়াইলে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ ঈদের আগে তাড়াইলে মসলার দামে ঝাঁঝ, নিত্যপণ্যের বাজারেও আগুন রামিসাকে ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র

ভিক্ষা করে ৫০০ টাকা পেয়েছিলেন নাসির

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৮ বার পড়া হয়েছে
ভিক্ষা করে ৫০০ টাকা পেয়েছিলেন নাসির

অভিনেতা নাসির উদ্দিন খান কখনো গ্যাংস্টার, কখনো সিরিয়াল কিলার, কখনো স্থানীয় প্রভাবশালী ব্যক্তিসহ নানা বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে ইতোমধ্যে বেশ আলোচিত হয়েছেন। প্রতিবারই একটু ভিন্নতা নিয়ে হাজির হন তিনি।

বিশেষ করে ওটিটিতে নাসির উদ্দিন খানের ‘অ্যালেন স্বপন’ চরিত্রটি ব্যাপক পরিচিতি পেয়েছেন। এবার ‌‘অ্যালেন স্বপন’ চরিত্রে তাকে দেখা গেল ভিক্ষা করতে। আর এই চরিত্রে অভিনয় করতে গিয়ে ঘটেছে এক মজার ঘটনা ভিক্ষা করতে গিয়ে তিনি সত্যিই পেয়ে যান ৫০০ টাকা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নাসির জানান, বাজেট সীমিত থাকায় ঢাকার ফার্মগেটে লুকানো ক্যামেরায় ওয়েব সিরিজ ‘নয়া নোট’ এর শুটিং করা হয়। তাকে ভিক্ষুকের সাজে জনসমাগম এলাকায় ঘোরাঘুরির নির্দেশ দেওয়া হয়েছিল। দর্শকেরা তাকে সত্যিকারের ভিক্ষুক ভেবে কেউ কেউ টাকা দিতে থাকেন।

নাসির বলেন, “চরিত্রটি নিয়ে কিছু প্রস্তুতি ছিল। প্রথম দিনের শুটিংয়ের ওই মুহূর্তে আমার গেটআপ চরিত্রের কাছাকাছি ছিল। ক্যামেরা নিয়ে পরিচালক টিমসহ দূরে। আমাকে বলে দেওয়া হলো, আমার মতো করে চরিত্রটি প্লে করার। আমাকে পাঠিয়ে দেওয়া হলো ভিক্ষা করতে। মানুষের কাছে গিয়ে ভিক্ষা চাইছিলাম।”

মজার ব্যাপার হচ্ছে, সেদিন এই অভিনেতা ভিক্ষা চাইতে গিয়ে লক্ষ করেন, অনেকেই অ্যাভয়েড করে গেলেও কেউ কেউ তাকে টাকা দিচ্ছেন। এভাবে জমে যায় বেশ কিছু টাকা। প্রথম দৃশ্যের অভিনয় করে ভিক্ষা হিসেবে কত টাকা পেয়েছিলেন?

এমন প্রশ্নে নাসির হেসে বলেন, “প্রথম দৃশ্যেই একবার ঘুরে এসে দেখি অনেকগুলো টাকা জমেছে। পরে প্রোডাকশনের ছেলেকে গুনতে দিই। দেখা যায় পাঁচ শর মতো টাকা পেয়েছি। তখন মনে হলো, বাহ্‌ ভালো লাভ তো। কম পরিশ্রমে, কম সময়ে ভিক্ষা করে তাহলে ভালো টাকা পাওয়া যায়, এটা ভাবছিলাম।”

তবে শুটিংয়ে মানুষের কাছে হাত পেতে বিরূপ অভিজ্ঞতাও হয়েছে। “এটা সহজ পদ্ধতি ঠিক। চাইলে মানুষ মূল্যবোধ বিকিয়ে করতে পারে, কিন্তু বেশির ভাগ মানুষ এর সঙ্গে জড়িত না। কিছু না হলে যে কেউ এভাবে হাত পাততে পারবে না। কারণ, এখানে অসম্মানের ব্যাপার রয়েছে। এটার মধ্যে একটা অসম্মানও রয়েছে। আরেকজনের কাছে হাত পাততে হয়,” বলেন নাসির।

‘নয়া নোট’ নামে একটি ওয়েব সিরিজের শুটিংয়ে এমন ঘটনা ঘটেছে। এটি পরিচালনা করেছেন অনন্য প্রতীক চৌধুরী। তিনি জানান, শুটিংয়ে ভিক্ষার চরিত্রে পাওয়া টাকাগুলো স্মৃতি হিসেবে রেখে দেওয়া হয়েছে। ভিক্ষার ‘নয়া নোট’ ঘিরে এগিয়ে চলে গল্প। দিন শেষে জীবনের নানা উপলব্ধির কথাই গল্পে সহজ করে বলার চেষ্টা করা হয়েছে ওয়েবে।

এ ওয়েব সিরিজে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন এ কে আজাদ সেতু, সমু চৌধুরী, দীপা খন্দকার, পার্থ শেখ, নওবা তাহিয়া প্রমুখ। ওয়েব সিরিজটি আইস্ক্রিনে মুক্তি পেয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com