সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

মঙ্গলবাড়ীয়া কামিল মাদ্রাসার কেন্দ্র সচিবকে অব্যাহতি, কেন্দ্র স্থানান্তরের নির্দেশ

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭২ বার পড়া হয়েছে
মঙ্গলবাড়ীয়া কামিল মাদ্রাসার কেন্দ্র সচিবকে অব্যাহতি, কেন্দ্র স্থানান্তরের নির্দেশ

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মঙ্গলবাড়ীয়া কামিল মাদ্রাসার দাখিল পরীক্ষার কেন্দ্র সচিব মাওলানা মো. মুজীবুর রহমানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কেন্দ্র পরিচালনায় অনিয়মের অভিযোগে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এ সিদ্ধান্ত নিয়েছে।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোহাম্মদ কামরুল আহসান স্বাক্ষরিত এক পত্রে উল্লেখ করা হয়েছে, দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছেন মুজীবুর রহমান। জেলা প্রশাসকের প্রতিবেদনে বলা হয়েছে, তার তত্ত্বাবধানে পরীক্ষা কেন্দ্রের পরিবেশ বোর্ডের নিয়ম-নীতি পরিপন্থী হয়েছে।

বোর্ড সূত্রে জানা গেছে, ২০২৫ সালের দাখিল পরীক্ষায় শৃঙ্খলা বজায় রাখতে মুজীবুর রহমানকে কেন্দ্র সচিব পদ থেকে অব্যাহতি দিয়ে কেন্দ্রের ভেন্যু নিকটবর্তী অন্য একটি মাদ্রাসায় স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।

মুজীবুর রহমানের সঙ্গে যোগাযোগের জন্য একাধিকবার মোবাইল ফোনে কল দেওয়া হলেও তিনি সাড়া দেননি।

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন জানিয়েছেন, তিনি বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের স্বাক্ষরিত এ সংক্রান্ত পত্র পেয়েছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com