মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঈদুল আজহা ২৮ মে ঈদ উপলক্ষে আগামী ২৩ ও ২৪ মে খোলা থাকবে ব্যাংক মুশফিকের রেকর্ড সেঞ্চুরি ২০২৬-২৭ অর্থবছরে ৩ লাখ কোটি টাকার এডিপি, শিক্ষা-স্বাস্থ্যে বড় বরাদ্দ ইরান যুদ্ধে বৈশ্বিক কোম্পানিগুলোর ক্ষতি ন্যূনতম ২৫ বিলিয়ন ডলার, বাড়ছে প্রতিদিনই কমিটি গঠন নিয়ে শ্রমিকদের দ্বন্দ্ব: রাজশাহী থেকে সব রুটে বাস বন্ধ র‍্যাব থাকা না থাকা ও নতুন এলিট ফোর্স নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী হোসেনপুরে ‘পার্টনার কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠিত কৃষি, পুষ্টি ও উদ্যোক্তা উন্নয়নে করণীয় নিয়ে আলোচনা ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে তাড়াইলে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত কিশোরগঞ্জে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬” শুরু ১৯ মে

পবিত্র জমজমের পানি নিয়ে ওঠা যাবে না এয়ার ইন্ডিয়ার বিমানে

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ জুলাই, ২০১৯
  • ৬২৬ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক :

জমজমের পানি নিয়ে এয়ার ইন্ডিয়ার বিমানে ওঠা যাবে না। এয়ার ইন্ডিয়ার বিমানের ফ্লাইটে জমজমের পানি বহনের ওপর সাময়িক নিষেধাজ্ঞা আনা হয়েছে।

এয়ার ইন্ডিয়ার এমন পদক্ষেপে ভারতের কেরালা এবং হায়দরাবাদের হজযাত্রীদের মধ্যে এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সামাজিক মাধ্যমেও এ নিয়ে তীব্র সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।

জমজমের পানি মুসলমানদের কাছে পবিত্র একটি পানি। যারা সৌদিতে হজের উদ্দেশে যান তাদের বেশিরভাগই দেশে ফিরে আসার সময় সঙ্গে করে জমজমের পানি নিয়ে আসেন।

জমজমের পানি বহনে এমন নিষেধাজ্ঞা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানছে। এয়ার ইন্ডিয়ার আঞ্চলিক ব্যবস্থাপক প্রভুচন্দ্রন জানিয়েছেন, আগে এ-৩২০ বিমানের ফ্লাইটে করে জেদ্দা থেকে হায়দরাবাদ এবং জেদ্দা থেকে কোচিনে সফর করতেন হজযাত্রীরা। কিন্তু এ-৩২০ বিমানের বদলে এসব হজযাত্রীরা এখন থেকে এয়ার ইন্ডিয়ার বহরে যুক্ত হওয়া বোয়ি ৭৩৭ বিমানের ফ্লাইটে করে চলাচল করবেন।

তিনি জানিয়েছেন, এ ধরনের বোয়িং বিমানের ধারণ ক্ষমতা কম। এক্ষেত্রে দু’টি বিকল্প ব্যবস্থা রয়েছে। একটি হচ্ছে কম হজযাত্রী বহন করা অথবা বিমানের ভেতরে জিনিসপত্র কম বহন করা। এ কারণেই ক্যানে করে জমজমের পানি বিমানের মধ্যে বহনে সাময়িক নিষেধাজ্ঞা আনা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com