এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.নূর-এ-আলম খান ও পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফছর উদ্দিন আহম্মদ সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্বাস্থ্য কর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা ডা.নূর-এ-আলম খান বলেন, ৯মাস ১৫বছরের সকল শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হবে। পাকুন্দিয়াতে টিকাদানের লক্ষমাত্রা ধরা হয়েছে ৮৫ হাজার। তন্মেধ্যে অনলাইনে নিবন্ধন করেছে ২৯ হাজারের মতো। স্বাস্থ্য উপদেষ্টার নির্দেশ মোতাবেক নিবন্ধন ছাড়াও বাড়ি বাড়ি গিয়ে নির্দিষ্ট বয়সের সকলকে টিকা দেওয়া হবে।
আজ আনুষ্ঠানিকভাবে ৩০টি সেন্টারে একযোগে টিকাদান শুরু হয়েছে। প্রথম ১০দিন স্কুল ভিত্তিক ও পরবর্তী ৮দিন কমিউনিটি পর্যায়ে টিকাদান চলবে। প্রতিদিন সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও টিকাদান চলবে।
তিনি আরও বলেন, ‘জন্মের পরপরই সকল বাচ্চাদের যেমন ইপিআই টিকা সরকার বিনামূল্যে দেয় তেমনই টাইফয়েডের টিকা বিনামূল্যে ও নিরাপদ’।