মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঈদুল আজহা ২৮ মে ঈদ উপলক্ষে আগামী ২৩ ও ২৪ মে খোলা থাকবে ব্যাংক মুশফিকের রেকর্ড সেঞ্চুরি ২০২৬-২৭ অর্থবছরে ৩ লাখ কোটি টাকার এডিপি, শিক্ষা-স্বাস্থ্যে বড় বরাদ্দ ইরান যুদ্ধে বৈশ্বিক কোম্পানিগুলোর ক্ষতি ন্যূনতম ২৫ বিলিয়ন ডলার, বাড়ছে প্রতিদিনই কমিটি গঠন নিয়ে শ্রমিকদের দ্বন্দ্ব: রাজশাহী থেকে সব রুটে বাস বন্ধ র‍্যাব থাকা না থাকা ও নতুন এলিট ফোর্স নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী হোসেনপুরে ‘পার্টনার কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠিত কৃষি, পুষ্টি ও উদ্যোক্তা উন্নয়নে করণীয় নিয়ে আলোচনা ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে তাড়াইলে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত কিশোরগঞ্জে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬” শুরু ১৯ মে

নিকলীতে মুক্তিপনের ৫ হাজার টাকাসহ পুলিশের জালে অপহরন চক্রের ১ সদস্য গ্রেপ্তার

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১০ জুলাই, ২০১৯
  • ২৩৮০ বার পড়া হয়েছে

দিলীপ কুমার সাহা :

গত ৭ জুলাই সকাল ১০ টায় নিকলী সদর ইউনিয়নের কামার হাটি গ্রামের হারিছ মিয়ার ছেলে দূর্জয় মিয়ার (১৬) মোবাইল ০১৯৪৩-৭২৮৩৯৯ নম্বর থেকে নিকলী সদর ইউনিয়নের বানিয়াহাটি গ্রামের আলী হোসেন মিয়ার মোবাইল নম্বরে ০১৭২১-৬৩৫৫৭৮ ফোন করে দুই লাখ টাকা চাঁদা দাবী করে। না হলে তার নাতীকে অপহরণ করে হত্যা করার হুমকি দেয়। এর আগে গত ৫ জুলাই রাতে দুই লাখ টাকা চাঁদা দাবী করে একটি চিঠি আলী হোসেন মিয়ার বসত ঘরের দরজার নিচ দিয়ে রেখে যায় এবং তাতে লিখা থাকে যদি র‌্যাব বা পুলিশকে জানানো হয় তবে তার নাতীকে গুলি করে মারার হুমকি দেয়। এ বিষয়ে আলী হোসেন মিয়া গত ৯ জুলাই নিকলী থানায় একটি জিডি করে, জিডি নম্বর (৩১৮)। পরে নিকলী থানার পুলিশ অপরাধীকে ধরার জন্য তাকে পরার্মশ দেয়।

৯ জুলাই সন্ধ্যায় দূর্জয় মিয়ার মোবাইল ০১৯৪৩-৭২৮৩৯৯ নম্বর থেকে আবারও টাকা দাবী করে। তিনি তাদের কথা মতো এবং পুলিশের পরার্মশে টাকা দিতে রাজি হয়। রাত সাড়ে সাতটায় দূর্জয় ও তার সঙ্গীরা তাকে নিকলী কলেজ মাঠে যেতে বলে, কলেজ মাঠে গেলে আবারও মোবাইল ফোনে বলে গার্লস স্কুলের মোড়ে যেতে। আলী হোসেন মিয়া সেখানে গেলে তারা আবারও মোবাইল ফোনে বলে করগাঁও যেতে। তাদের কথা মতো বিভিন্ন জায়গায় ঘুরে সর্বশেষ বলে বানিয়াহাটি গ্রামের পশ্চিম পাশের রাস্তায় আসিতে। তিনি বানিয়াহাটি গ্রামের সজলদের বাড়ির পশ্চিম পাশে আসতেই আসামি দূর্জয় (১৬), মোঃ সুলতান (১৭) রাস্তার পাশে আড়াল থেকে বাহির হয়ে তাকে প্রাণ নাশের হুমকি দিলে তারা তার হাতে থাকা ৫ হাজার টাকা জোর করে নিয়ে নেয়। এসময় তিনি ডাক চিৎকার করলে আগে থেকে উৎপেতে থাকা নিকলী থানার পুলিশ দৌড়ে আসছে দেখে সুলতান পালিয়ে যায় এবং আসামি দূর্জয়কে পুলিশ আটক করে। আসামি দূর্জয় ঘটনার সত্যতা স্বীকার করে। পুলিশ দূর্জয়ের পকেট থেকে ৫ হাজার টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করে।

এ ব্যাপারে বুধবার দুপুরে (১০জুলাই) মোঃ আলী হোসেন মিয়া বাদী হয়ে দূর্জয় ও সুলতানকে আসামি করে নিকলী থানায় একটি মামলা দায়ের করে। নিকলী থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা স্বীকার করে বলেন পলাতক আসামি সুলতান মিয়াকে গ্রেপ্তার করতে বিভিন্ন জায়গায় অভিজান চালানো হচ্ছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com