শনিবার, ০২ মে ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে জামায়াতের প্রতিনিধিদল যমুনায়

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে
প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে জামায়াতের প্রতিনিধিদল যমুনায়

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষৎ করতে অতিথি ভবন যমুনায় গিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে ৪ সদস্যের একটি প্রতিনিধি দল।

বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৬টার কিছু আগে যমুনায় যান তারা।

প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন- জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।

এর আগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে ৪ সদস্যের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে। বৈঠকে উপস্থিত ছিলেন- এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ।

১৭ অক্টোবর জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের পর থেকে তা বাস্তবায়নের পথ নিয়ে দলগুলোর অবস্থানের ভিন্নতার প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছেন।

এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির একটি প্রতিনিধিদল যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। নির্বাচনের আগে সরকারকে নিরপেক্ষ ‘তত্ত্বাবধায়কের’ ভূমিকা নেয়ার আহ্বান জানান তারা। এ জন্য অন্তর্বর্তী সরকারের মধ্যে দলীয় লোক থাকলে তাদের অপসারণের দাবি জানিয়েছে বিএনপি।

এরই ধারাবাহিকতায় আজ এনসিপি ও জামায়াতে ইসলামীর সঙ্গে বসেছেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টাকে নিয়ে জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও প্রশ্ন তোলা হয়েছে। দলটির নেতারা সম্প্রতি বলেছেন, কয়েকজন উপদেষ্টা সব সময় প্রধান উপদেষ্টাকে ঘিরে রেখে তাকে বিভ্রান্ত করছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com