মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ঈদুল আজহা ২৮ মে ঈদ উপলক্ষে আগামী ২৩ ও ২৪ মে খোলা থাকবে ব্যাংক মুশফিকের রেকর্ড সেঞ্চুরি ২০২৬-২৭ অর্থবছরে ৩ লাখ কোটি টাকার এডিপি, শিক্ষা-স্বাস্থ্যে বড় বরাদ্দ ইরান যুদ্ধে বৈশ্বিক কোম্পানিগুলোর ক্ষতি ন্যূনতম ২৫ বিলিয়ন ডলার, বাড়ছে প্রতিদিনই কমিটি গঠন নিয়ে শ্রমিকদের দ্বন্দ্ব: রাজশাহী থেকে সব রুটে বাস বন্ধ র‍্যাব থাকা না থাকা ও নতুন এলিট ফোর্স নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী হোসেনপুরে ‘পার্টনার কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠিত কৃষি, পুষ্টি ও উদ্যোক্তা উন্নয়নে করণীয় নিয়ে আলোচনা ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে তাড়াইলে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত কিশোরগঞ্জে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬” শুরু ১৯ মে

কমলগঞ্জে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে তিনটি দোকানে জরিমানা আদায়

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১০ জুলাই, ২০১৯
  • ৪১৯ বার পড়া হয়েছে

সালাহ্উদ্দিন শুভ :
কমলগঞ্জ উপজেলার ভানুগাছবাজারের বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩ টি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১০ জুলাই ) বেলা ২ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়।


জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন কমলগঞ্জ থানার পুলিশ ফোর্স। অভিযানকালে ভানুগাছবাজারের মা ফার্মেসীকে ২ হাজার ৫ শত টাকা, শ্রী লক্ষী ফার্মেসীকে ১ হাজার টাকা, মেসার্স উজ্জল এলোমিনিয়াম ষ্টোরকে ১ হাজার ৫ শত টাকাসহ মোট ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।


বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন উক্ত অভিযানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় করা, যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স না নেওয়া, নিজেরা অতিরিক্ত দাম লিখে প্রসাধনী বিক্রয় করাসহ বিভিন্ন অপরাধে এসকল জরিমানা করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com