বুধবার, ২০ মে ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু রংপুরে গরুর আবাসিক হোটেল শেখ হাসিনার প্রতিও আমাদের ‘ইনসাফ’ থাকবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ভারতের নাগরিকত্ব পেতে প্রতিবেশী দেশের নাগরিকদের পাসপোর্ট জমা দেওয়ার নিয়ম চালু ভারতের নাগরিকত্ব পেতে প্রতিবেশী দেশের নাগরিকদের পাসপোর্ট জমা দেওয়ার নিয়ম চালু সংসদ নির্বাচনে আনসার বাহিনী প্রশংসনীয় ভূমিকা পালন করেছে: প্রধানমন্ত্রী ভারতীয় চ্যানেলগুলোকে টেক্কা দেওয়ার মত চ্যানেল বাংলা টিভি পাকুন্দিয়ায় আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রিয় শিক্ষিকার মৃত্যুর খবর শুনে ছাত্রীর মৃত্যু তাড়াইলে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন

বর্তমানে সিএমএইচ এ আছেন হাসান মাসুদ

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে
বর্তমানে সিএমএইচ এ আছেন হাসান মাসুদ

জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদের শারীরিক অবস্থার এখনো উন্নতি হয়নি। বর্তমানে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এ চিকিৎসাধীন রয়েছেন তিনি। বেশ কিছু পরীক্ষা–নিরীক্ষায় রক্তসহ কয়েকটি বিষয়ে সামান্য জটিলতা ধরা পড়েছে, সেগুলোর চিকিৎসা চলছে।

বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গিয়েছিল, হাসান মাসুদের ইস্কেমিক স্ট্রোক ও মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছিল। কিন্তু তথ্যটি পুরোপুরি সঠিক নয় বলে জানা গেছে। হাসান মাসুদ অসুস্থ হওয়ার পর কচি খন্দকার তার ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দিয়ে বলেন, ‘তুমি শুটিং ইউনিটে না আসলে উত্তেজনা ছড়াবে কে, দ্রুত ফিরে আসো।’ আরো বলেন, ‘আমাদের সামনে শুটিং রয়েছে। তোমাকে ছাড়া কীভাবে শুটিং হবে? তুমি শুটিং ইউনিটে না আসলে উত্তেজনা ছড়াবে কে? অসাধারণ তোমার উপস্থিতি! তুমি আমাদের প্রাণ। তুমি আমাদের শক্তি। তুমি আমাদের ভালোবাসা। প্লিজ, রোগকে সম্পূর্ণ নির্মূল করে ফিরে আসো আমাদের সবার প্রিয় হাসান মাসুদ।’

আজ কচি খন্দকারের সঙ্গে ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, ‘হাসান মাসুদ বর্তমানে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সেখানে তাকে কয়েকদিন পুরো পর্যবেক্ষণে রাখা হবে। তার স্ট্রোক এর বিষয় জানতে চাইলে তিনি জানান, পুরোপুরি নিশ্চিত নয় যে হাসান মাসুদের স্ট্রোক হয়েছে।’

সোমবার (২৭ অক্টোবর) রাতে হঠাৎ তীব্র মাথাব্যথা ও খিঁচুনি শুরু হলে তাকে দ্রুত ঢাকার মহাখালীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাঁকে স্থানান্তর করা হয় সম্মিলিত সামরিক হাসপাতালে।

বর্তমানে তিনি নিউরোলজি, কার্ডিওলজি এবং ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com