মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার ট্রাফিক মামলার জরিমানা পরিশোধ নিয়েও ভুয়া বার্তা, সতর্ক করল পুলিশ জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসীরা রাস্তা কেটে ত্রিমুখী হামলা চালায় যৌথ বাহিনীর ক্যাম্পে বিএনপি সরকারের ১০০ দিনে ৬০ সিদ্ধান্তের ৬২ শতাংশ বাস্তবায়নের দাবি ঈদকে সামনে রেখে তাড়াইলে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ ঈদের আগে তাড়াইলে মসলার দামে ঝাঁঝ, নিত্যপণ্যের বাজারেও আগুন রামিসাকে ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র

‘দম’ সিনেমায় চঞ্চল-নিশোর নায়িকা পূজা চেরি

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ২০২ বার পড়া হয়েছে
‘দম’ সিনেমায় চঞ্চল-নিশোর নায়িকা পূজা চেরি

দেশের খ্যাতনামা নির্মাতা রেদওয়ান রনির নতুন সিনেমা ‘দম’-এ কে হবেন নায়িকা—এই প্রশ্নটি ঘুরছিল চলচ্চিত্রপ্রেমীদের মুখে মুখে। অবশেষে সেই জল্পনার অবসান ঘটালেন পরিচালক ও প্রযোজক। বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর শুটিং ক্লাবে অনুষ্ঠিত মহরতে ঘোষণা করা হয়, সিনেমার নায়িকা হচ্ছেন পূজা চেরি।

ঘোষণার পর মঞ্চে পালকিতে করে হাজির হন পূজা চেরি। এ সময় পালকি থেকে নায়িকাকে হাত ধরে নামান দুই নায়ক চঞ্চল চৌধুরী ও আফরান নিশো। খয়েরি রঙের শাড়িতে সজ্জিত পূজা হাসিমুখে জানান, “অনেক কথা সাজিয়ে এনেছিলাম বলার জন্য, কিন্তু মঞ্চে উঠে সব গুলিয়ে ফেলেছি।”

সত্য ঘটনার অনুপ্রেরণায় তৈরি ‘দম’ একটি সারভাইভাল গল্প। দুই বছর আগে প্রকাশিত সিনেমার পোস্টারে দেখা গিয়েছিল, পাহাড়বেষ্টিত মরুভূমিতে একটি গাধার সামনে হাঁটু গেড়ে বসে থাকা এক ছেলেকে। ধারণা করা হচ্ছে, উন্নত জীবনের আশায় মধ্যপ্রাচ্যে পাড়ি দেওয়া প্রবাসীদের সংগ্রাম ফুটে উঠবে গল্পে।

প্রথমবারের মতো রেদওয়ান রনির সঙ্গে কাজ করছেন চঞ্চল চৌধুরী, আফরান নিশো ও পূজা চেরি। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে এসভিএফ, আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং চরকি।

শুটিং লোকেশন হিসেবে সৌদি আরব ও জর্ডানের নাম শোনা গেলেও নির্মাতারা চূড়ান্ত পরিকল্পনা করছেন কাজাখস্তানে চিত্রায়নের। শিগগিরই শুটিং শুরু হবে এবং আগামী বছরের রোজার ঈদে মুক্তির পরিকল্পনা রয়েছে সিনেমাটির।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com