শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ফ্লোরিডায় নিহত বৃষ্টির মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্র ফের হামলা চালালে ‘যন্ত্রণাদায়ক জবাব’ দেওয়ার হুমকি ইরানের জামায়াত ‘এখনো কোনো মেয়র প্রার্থী ঠিক করেনি’ হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু বন্ধ কলকারখানা শিগগিরই চালু হবে: প্রধানমন্ত্রী তাড়াইলে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস বা মহান মে দিবস পালিত হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত এক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবে: স্বাস্থ্যমন্ত্রী ট্রাম্পের ভবিষ্যৎবাণী নিয়ে ইরানের উপহাস: তেলের দাম ১৪০ ডলার হওয়ার হুঁশিয়ারি পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ‘জাতীয় সম্পদ’ ঘোষণা ইরানের সর্বোচ্চ নেতার

শান্তই থাকছেন টেস্ট অধিনায়ক

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে
শান্তই থাকছেন টেস্ট অধিনায়ক

ফের লাল বলের নেতৃত্ব দিতে রাজি হয়েছেন নাজমুল হোসেন শান্ত। এতে করে তিন সংস্করণে তিন অধিনায়কের যুগে আবারও দেখা মিলবে বাংলাদেশকে।

আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজে দলকে নেতৃত্ব দিতে যাচ্ছেন নাজমুল হোসেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। ২০২৫-২০২৭ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পুরো সাইকেলের জন্য দায়িত্ব পেয়েছেন এই টপ অর্ডার ব্যাটার।

শনিবার (০১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষণা দিয়েছে, নাজমুল হোসেন শান্তই থাকছেন বাংলাদেশের টেস্ট দলের অধিনায়ক—চলমান ২০২৫–২০২৭ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলের শেষ পর্যন্ত।

২০২৩ সালে প্রথমবার টেস্ট দলের নেতৃত্বের দায়িত্ব পাওয়া শান্ত এখন পর্যন্ত ১৪টি টেস্টে দলকে নেতৃত্ব দিয়েছেন। তার অধীনে বাংলাদেশ টেস্ট দলে এসেছে স্থিতি, লড়াইয়ের মানসিকতা এবং উন্নতির ধারাবাহিকতা।

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, এই সিদ্ধান্ত বোর্ডের শান্তর নেতৃত্বে আস্থা ও তার দৃষ্টিভঙ্গির প্রতি বিশ্বাসেরই প্রতিফলন।

তিনি বলেন— শান্ত টেস্ট ক্রিকেট সম্পর্কে গভীর ধারণা, স্থিরতা ও দায়বদ্ধতা দেখিয়েছে। তার নেতৃত্বে দলের মধ্যে উন্নতি ও আত্মবিশ্বাস স্পষ্টভাবে বেড়েছে। আমরা মনে করি, নেতৃত্বে ধারাবাহিকতা বজায় রাখাই দলের জন্য সবচেয়ে ইতিবাচক হবে।

শান্ত নিজের প্রতিক্রিয়ায় জানিয়েছেন, আবারও টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব পাওয়া তার জীবনের সবচেয়ে বড় গর্বের মুহূর্তগুলোর একটি, ‘বাংলাদেশ টেস্ট দলের নেতৃত্ব চালিয়ে যেতে পারা আমার জন্য বিরাট সম্মানের। আমার প্রতি বোর্ড যে বিশ্বাস ও আস্থা রেখেছে, তার জন্য আমি কৃতজ্ঞ।

‘প্রতিভায় ভরপুর এই দলকে নেতৃত্ব দিতে পারা আনন্দের, আর আমি বিশ্বাস করি সামনে আমাদের জন্য দারুণ একটি সময় অপেক্ষা করছে। এ মাসের শেষেই আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে নতুন চক্রের সূচনা হবে, যা আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সময়।’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com