মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার ট্রাফিক মামলার জরিমানা পরিশোধ নিয়েও ভুয়া বার্তা, সতর্ক করল পুলিশ জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসীরা রাস্তা কেটে ত্রিমুখী হামলা চালায় যৌথ বাহিনীর ক্যাম্পে বিএনপি সরকারের ১০০ দিনে ৬০ সিদ্ধান্তের ৬২ শতাংশ বাস্তবায়নের দাবি ঈদকে সামনে রেখে তাড়াইলে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ ঈদের আগে তাড়াইলে মসলার দামে ঝাঁঝ, নিত্যপণ্যের বাজারেও আগুন রামিসাকে ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র

হানিয়া–শাকিব জুটি গঠনের সম্ভাবনায় ভক্তদের উত্তেজনা

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে
হানিয়া–শাকিব জুটি গঠনের সম্ভাবনায় ভক্তদের উত্তেজনা

ঢালিউড চলচ্চিত্রের শাকিব খানের সিনেমায় বেশ কয়েক বছর ধরে বিদেশের নায়িকারা অভিনয় করছেন। তারই ধারাবাহিকতায় এবার শোনা যাচ্ছে ঢালিউড কিং তার পরবর্তী সিনেমায় পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গে জুটি বাঁধবেন।

গত সেপ্টেম্বরে ঢাকায় এসেছিলেন হানিয়া আমির। সেসময় এক আয়োজনে হানিয়া বলেছিলেন, ‘আমার মনে হয়, তোমরা শাকিব খানকে অনেক বেশি পছন্দ করো, তাই আমারও পছন্দ শাকিব খান।’

এর পর থেকেই গুঞ্জন ছড়িয়েছে, শাকিব খানের নায়িকা হচ্ছেন হানিয়া আমির।

বিষয়টি নিয়ে চর্চার মধ্যে শাকিব খান নিজেই জানালেন, আসলেই একটি সিনেমা নিয়ে হানিয়া আমিরের সঙ্গে কথা হচ্ছে।

সম্প্রতি কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য ছোট ভাইয়ের একটি ভিডিওতে শাকিব বলেন, ‘তোমার অনেকগুলো ভ্লগ দেখলাম, আমার ভবিষ্যৎ হিরোইনের সঙ্গে, হানিয়ার সঙ্গে।’ এরপরে এক প্রশ্নের উত্তরে শাকিব জানান, ‘একটি সিনেমার জন্য তার সঙ্গে কথা চলছে।’

এই খবরটি শাকিবের ভক্তদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে এবং সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

তবে শাকিব এখনও কোন সিনেমায় হানিয়া আমির তার সঙ্গে অভিনয় করবেন, তা স্পষ্ট করেননি।

ভক্তরা অনুমান করছেন, ‘প্রিন্স’ সিনেমায় হয়তো হানিয়া শাকিবের বিপরীতে দেখা যেতে পারেন, আবার কেউ কেউ বলছেন, নতুন রোমান্টিক সিনেমাতেও তাদের একসঙ্গে দেখা যেতে পারে।

এদিকে, শাকিব ‘সোলজার’ সিনেমার শুটিং শেষ করে ডিসেম্বরে ‘প্রিন্স’ সিনেমার শুটিং শুরু করবেন।

এরপর আগামী বছরের ফেব্রুয়ারি থেকে তিনি আজমান রুশোর নতুন সিনেমার শুটিংয়ে অংশ নেবেন, যেখানে শাকিবের বিপরীতে নতুন মুখের খোঁজ চলছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com