মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত কালশীতে বস্তিতে ভয়াবহ আগুন ৭ সদস্যের ‘কিচেন কেবিনেট’-এর সিদ্ধান্তে চলত অন্তর্বর্তী সরকার ট্রাফিক মামলার জরিমানা পরিশোধ নিয়েও ভুয়া বার্তা, সতর্ক করল পুলিশ জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসীরা রাস্তা কেটে ত্রিমুখী হামলা চালায় যৌথ বাহিনীর ক্যাম্পে বিএনপি সরকারের ১০০ দিনে ৬০ সিদ্ধান্তের ৬২ শতাংশ বাস্তবায়নের দাবি ঈদকে সামনে রেখে তাড়াইলে টুংটাং শব্দে মুখরিত কামারপল্লী যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ ঈদের আগে তাড়াইলে মসলার দামে ঝাঁঝ, নিত্যপণ্যের বাজারেও আগুন রামিসাকে ধর্ষণ-হত্যা: সোহেল ও স্বপ্নার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র

মিস ইউনিভার্সে বিচারকের পদত্যাগ, ভোটের শেষ সময় আজ রাত ১১টা

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে
মিস ইউনিভার্সে বিচারকের পদত্যাগ, ভোটের শেষ সময় আজ রাত ১১টা

থাইল্যান্ডে চলছে বিশ্বসুন্দরী প্রতিযোগিতার অন্যতম মর্যাদাপূর্ণ আসর ‘মিস ইউনিভার্স’-এর ৭৪তম আয়োজন। আর এ বছরের প্রতিযোগিতা শুরু থেকেই বিতর্কে ঘেরা। বিচার প্রক্রিয়ায় কারচুপির অভিযোগে এবার তোলপাড় শুরু হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। এর জেরে প্রধান বিচারক প্যানেল থেকে পদত্যাগ করেছেন দু’জন বিচারক।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২১ নভেম্বর ঘোষণা করা হবে নতুন মিস ইউনিভার্সের নাম। তার আগে প্রতিযোগীরা ব্যস্ত বিভিন্ন সেশনে অংশ নিতে। ঠিক এই সময়েই অফিসিয়াল জুরি সদস্য লেবানিজ–ফরাসি সংগীতশিল্পী ওমর হারফুশ নিজের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

মঙ্গলবার (১৮ নভেম্বর) ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে হারফুশ দাবি করেন, “হঠাৎ করে গঠিত একটি গোপন জুরি প্যানেল আগেই শীর্ষ ৩০ জন ফাইনালিস্ট নির্বাচন করে ফেলেছে, যেখানে কোনো অফিসিয়াল বিচারক উপস্থিত ছিলেন না।” তাঁর অভিযোগ, এই গোপন প্যানেল এমন কিছু ব্যক্তিকে নিয়ে গঠিত—যাদের প্রতিযোগীদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক বা স্বার্থের সংঘাত রয়েছে। তবে বিস্তারিত আর কিছু জানাননি তিনি।

হারফুশের অভিযোগের কয়েক ঘণ্টা পরই আরেক বিচারক, ফরাসি ফুটবল ম্যানেজার ক্লোদ মাকেলেলে, ব্যক্তিগত কারণ দেখিয়ে নিজের পদত্যাগের ঘোষণা দেন।

এর আগে আরও একটি বিতর্কে জড়ায় এবারের মিস ইউনিভার্স আয়োজন। থাইল্যান্ডের এক কর্মকর্তা প্রি-ইভেন্টে মিস মেক্সিকো ফাতিমা বশকে প্রকাশ্যে অপমান করলে বহু প্রতিযোগী প্রতিবাদস্বরূপ অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। সেই ঘটনার ভিডিও ভাইরাল হলে ব্যাপক ক্ষোভ তৈরি হয় বিশ্বজুড়ে।

সব মিলিয়ে এবারের মিস ইউনিভার্স আয়োজন নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।

অন্যদিকে, বাংলাদেশের প্রতিনিধি তানজিয়া জামান মিথিলা আন্তর্জাতিক মঞ্চে বেশ সাড়া ফেলছেন। জনপ্রিয়তার ভোটে তিনি শীর্ষে পৌঁছানোর একদম কাছাকাছি। ইতোমধ্যে বাংলাদেশের পক্ষ থেকে রেকর্ড ১৫ লাখ ৫০ হাজার ভোট পড়েছে। মিথিলাকে ভোট দেওয়া যাবে বুধবার (১৯ নভেম্বর) রাত ১০টা ৫৯ মিনিট পর্যন্ত।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com