রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা ডিএল মেথডে হার, নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজ ভাগাভাগি করল বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ পুনরায় শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে: ইরান সীতাকুণ্ডে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত, আহত ২ হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তহবিল বাড়ানোর উদ্যোগ কিশোরগঞ্জে সন্ত্রাসী হামলায় আহত কৃষকদল নেতা মারা গেছেন নওগাঁর বদলগাছীতে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত কিশোরগঞ্জে কটিয়াদীতে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

ভারতে আন্দোলন চলছে, দাবি একটাই ‘কোহলি হটাও’ ।

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১৩ জুলাই, ২০১৯
  • ৬১৯ বার পড়া হয়েছে
India's Virat Kohli during the ICC Cricket World Cup group stage match at Headingley, Leeds. (Photo by Nigel French/PA Images via Getty Images)

স্পোর্টস ডেস্ক :

বিশ্বকাপে ভারতের ব্যর্থতার পর বিদায় নিয়েছেন দুই ফিটনেস কোচ। কোচ রবি শাস্ত্রীকেও চাচ্ছেন না অনেকে। এই ব্যর্থতায় বিরাট কোহলির নেতৃত্বগুণ নিয়ে প্রশ্ন তুলছেন অনেক সমর্থকরা। দল ব্যর্থ হলে এমন কথা হয়ই। সমর্থকরা অনেক কিছু মেনে নিতে পারেন না। তবে ক্রিকেট বিশ্লেষক বা সাবেকরাও যখন এই সমর্থকদের সুরে সুর মেলান, তখন তো বিষয়টা নিয়ে নতুন করে ভাবতে হয়।

তবে বেশ রোষানলে পড়েছেন ভারতীয় অধিনায়ক কোহলিই। রীতিমতো সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ‘কোহলি হটাও’ আন্দোলন।

এর মধ্যে প্রথম ব্যক্তি হিসেবে ‘কোহলি হটাও’-আন্দোলনে শরীক হলেন ভারতের সাবেক ওপেনার ওয়াসিম জাফর। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে তিনি সবার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিয়েছেন- সাদা বলের ক্রিকেটের নেতৃত্ব রোহিত শর্মার হাতে তুলে দেয়ার সময় কি এসে গেছে?

আন্তর্জাতিক টুর্নামেন্টে অধিনায়ক হিসেবে একেবারেই সফল নন বিরাট কোহলি। এমনকি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্রাঞ্চাইজি লিগ আইপিএলেও রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর অধিনায়ক হিসেবে বছরের পর বছর ব্যর্থতার পরিচয় দিয়ে চলেছেন বিশ্বসেরা এই ব্যাটসম্যান।

ভারতের সাবেক ক্রিকেটার ওয়ামি জাফরের টুইট।

অপরদিকে রোহিতের নেতৃত্বে ২০১৮ সালে এশিয়া কাপ জিতেছে ভারত। আইপিএলেও সর্বশেষ চ্যাম্পিয়নসহ চারবার এই ওপেনারের নেতৃত্বে শিরোপার স্বাদ পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।

এবারের বিশ্বকাপে ব্যর্থতার পর এই রোহিতের নামটিই চলে আসছে সবার আগে। অন্ততপক্ষে সীমিত ওভারের ক্রিকেটে যেন কোহলিকে বাদ দিয়ে রোহিতকে নেতৃত্ব দেয়া হয়, সেই দাবি বেশিরভাগ সমর্থকের।

শনিবার তারকা ব্যক্তিত্বদের মধ্যে প্রথম মানুষ হিসেবে একইরকম দাবি তুললেন ওয়াসিম জাফর। টুইটারে তিনি নিজের মত প্রকাশ করে লিখেছেন, ‘সাদা বলের ক্রিকেটের নেতৃত্ব রোহিত শর্মার হাতে তুলে দেয়ার সময় কি এসে গেছে? আমি কিন্তু ২০২৩ বিশ্বকাপে তাকে নেতৃত্ব দিতে দেখতেই পছন্দ করব।’



Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com