রবিবার, ০৩ মে ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা ডিএল মেথডে হার, নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজ ভাগাভাগি করল বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ পুনরায় শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে: ইরান সীতাকুণ্ডে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত, আহত ২ হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তহবিল বাড়ানোর উদ্যোগ কিশোরগঞ্জে সন্ত্রাসী হামলায় আহত কৃষকদল নেতা মারা গেছেন নওগাঁর বদলগাছীতে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত কিশোরগঞ্জে কটিয়াদীতে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কিছু মহল দেশকে ‘বন্ধুহীন’ বানাতে চায়: তারেক রহমান

নিরাপত্তা শঙ্কায় কলকাতায় মেসি

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে
নিরাপত্তা শঙ্কায় কলকাতায় মেসি

ফুটবল ক্যারিয়ারে অসংখ্য উত্থান-পতন দেখেছেন লিওনেল মেসি। গ্যালারিভর্তি দর্শকের উন্মাদনা তাঁর কাছে নতুন নয়। তবে নিরাপত্তা নিয়ে এমন শঙ্কার মুখে পড়তে হয়নি কখনোই। ভারত সফরে এসে কলকাতায় সেই বিরল ও তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হলেন ফুটবল ইতিহাসের এই মহাতারকা।

মেসিকে একনজর দেখতে সল্টলেকের যুবভারতী স্টেডিয়ামে জড়ো হয়েছিলেন কমপক্ষে এক লাখ দর্শক। কিন্তু বিপুল জনসমাগম সামাল দিতে ব্যর্থ হয় স্থানীয় প্রশাসন ও আয়োজকরা। পরিস্থিতি দ্রুতই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

ঘটনার অবনতি ঘটে যখন স্থানীয় রাজনৈতিক নেতারা মেসির আশপাশে ভিড় করতে শুরু করেন। ল্যাপ অব অনারের মাধ্যমে গ্যালারিতে উপস্থিত দর্শকদের অভিবাদন জানাচ্ছিলেন মেসি। ঠিক সেই সময় নেতারা সামনে এসে দাঁড়িয়ে তাঁকে আড়াল করলে দর্শকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

এরপরই শুরু হয় বিশৃঙ্খলা। ক্ষুব্ধ দর্শকরা মাঠের দিকে পানির বোতল ছুঁড়ে মারেন। ছিঁড়ে ফেলা হয় ব্যানার, ভাঙচুর করা হয় হোর্ডিং। মুহূর্তের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে যুবভারতী স্টেডিয়াম।

এই পরিস্থিতিতে মেসির নিরাপত্তা নিয়ে বড় ধরনের শঙ্কা দেখা দেয়। নির্ধারিত সময়ের অনেক আগেই মাত্র ২০ মিনিটের মাথায় তাঁকে মাঠ থেকে বের করে নেওয়া হয়। দর্শকদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার কথা থাকলেও তা আর সম্ভব হয়নি।

কলকাতায় আজ ব্যস্ত সময়সূচি থাকার কথা ছিল লিওনেল মেসির। তবে যুবভারতী স্টেডিয়ামের এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর তাঁর সফরের পরবর্তী কর্মসূচি নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com