রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সিলেটে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মে দিবসেই কিউবার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা ডিএল মেথডে হার, নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজ ভাগাভাগি করল বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ পুনরায় শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে: ইরান সীতাকুণ্ডে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত, আহত ২ হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তহবিল বাড়ানোর উদ্যোগ কিশোরগঞ্জে সন্ত্রাসী হামলায় আহত কৃষকদল নেতা মারা গেছেন নওগাঁর বদলগাছীতে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত কিশোরগঞ্জে কটিয়াদীতে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কিছু মহল দেশকে ‘বন্ধুহীন’ বানাতে চায়: তারেক রহমান

নতুন বৌকে নিয়ে বৌভাতে হাজির মুস্তাফিজ

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১৩ জুলাই, ২০১৯
  • ১১৯১ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক :

ইংল্যান্ডে বিশ্বকাপের আগে যেন বিয়ের ধুম লেগেছিল বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে। আবু হায়দার রনি থেকে শুরু করে একে একে বিয়ের মালা বদল করেছেন সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ ও মুমিনুল হক। বিশ্বকাপের মুস্তাফিজুর রহমানও সেড়ে ফেলেন নিজের বিয়ের আনুষ্ঠানিকতা।

গেল ২২ মে ঘরোয়া পরিবেশে বিয়ে করেন মুস্তাফিজ। এদিন দুপুরে সাতক্ষীরার দেবহাটা উপজেলার জগন্নাথপুর গ্রামে তার বিয়ে অনুষ্ঠিত হয়। মায়ের পছন্দে মামাতো বোন সুমাইয়া পারভীন শিমুকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেন জাতীয় দলের এই বাঁহাতি পেসার।

এবার অনুষ্ঠিত হচ্ছে মুস্তাফিজের বৌভাত। আজ ১৩ জুলাই, শনিবার সাতক্ষীরায় কাটার মাস্টারের বৌভাত অনুষ্ঠিত হচ্ছে। এজন্য মুস্তাফিজের বাড়ি সেজেছে রাজকীয় সাজে। এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির সংখ্যা দুই হাজার।

মুস্তাফিজের স্ত্রী শিমু বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। শিমু মুস্তাফিজের মেজো মামা রওনাকুল ইসলাম বাবুর মেয়ে।

মুস্তাফিজের পারিবারিক সূত্রে জানা গেছে, এই বৌভাত অনুষ্ঠানে সাবেক মন্ত্রীসহ স্থানীয় সুধীজনরা উপস্থিত থাকবেন। তবে জাতীয় দলের সব খেলোয়াড়রা থাকছেন না। তাদের নিয়ে ঢাকায় আরেকটি জমকালো অনুষ্ঠান আয়োজন করার পরিকল্পনা আছে মুস্তাফিজের।

জাতীয় দলের তারকা ক্রিকেটার হলেও মুস্তাফিজের বিয়ে সম্পন্ন হয়েছিল একেবারে ঘরোয়া পরিবেশে। বিয়েতে মাত্র ৩০ জন বরযাত্রী নিয়ে কনের বাড়ি যান মুস্তাফিজ। বিয়েতে দুই পরিবারের হাতেগোনা কয়েকজন সদস্য ছাড়া তেমন কোনো আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন না। মুস্তাফিজের পরিবারের পক্ষ থেকে তখন অবশ্য জানানো হয়েছিল, বিশ্বকাপের পরই বৌভাত আয়োজন করা হবে। সেখানে অতিথিসহ উভয় পরিবারের আত্মীয়-স্বজনরা উপস্থিত থাকবেন। এবার সেটাই করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com